গোপালগঞ্জে পত্রিকা বিক্রেতা জামিলকে ঘর উপহার দিলেন মেয়র রকিব – দৈনিক দেশেরকথা
Desher Kotha
৩০ মে ২০২৩, ৮:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোপালগঞ্জে পত্রিকা বিক্রেতা জামিলকে ঘর উপহার দিলেন মেয়র রকিব

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে শেখ রকিব হোসেনকে মনোনীত করার পর থেকে মানুষের কল্যাণে কাজ করছেন মেয়র। এবার গোপালগঞ্জ শহরের পত্রিকা বিক্রেতা বুদ্ধি প্রতিবন্ধী হকার জনাব জামিলকে নিজস্ব অর্থায়নে মুজিব শতবর্ষে গৃহ নির্মাণ করে দিলেন মেয়র রকিব। মঙ্গলবার (৩০ মে) দুপুরে মেয়র শেখ রকিব হোসেন আনুষ্ঠানিকভাবে ঘরটি জামিলের পরিবারকে হস্তান্তর করেন।

জানা গেছে, শারীরিক প্রতিবন্ধকতার কারণে স্বাভাবিক জীবন-যাপনে অপারগ জামিল। জামিল বেঁচে থাকার তাগিদে বেছে নেন পত্রিকা বিক্রি করে অর্থোপার্জন। পায়ে হেঁটে গোপালগঞ্জ শহরের অফিস আদালত থেকে সর্বত্র পত্রিকা পৌঁছে দেন জামিল। স্বল্প আয়ে অনাহারে অর্ধাহারে ভাঙা খুপরি ঘরে জীবন-যাপন করতো জামিল। শেখ রকিব হোসেন মেয়র মনোনীত হওয়ার পরে ছুটে যান জামিলের বাসায়। এরপর লক্ষাধিক টাকায় নিজস্ব তহবিল থেকে ঘর করে দেন জামিলকে। 

জামিল কান্না জড়িত কণ্ঠে বলেন, “পত্রিকা বিক্রি করে কোন রকমে দুমুঠো ভাত খেয়ে সংসার চলে। রোদ-বৃষ্টিতে ভাঙা ঘরে বসবাস করতাম। কিন্তু মানবিক মেয়র আমার দুরাবস্থার কথা শুনে এগিয়ে আসেন। আমাকে নিজের টাকা দিয়ে ঘর করে দিয়েছেন। প্রধানমন্ত্রী মনোনীত নৌকার মাঝির সাহায্য আমাদের মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছে।”

এবিষয়ে গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন বলেন, জামিলের থাকার ঘরটি বসবাসের অনুপযোগী। আমি শুনেই তার বাড়িতে যাই এবং নিজস্ব অর্থায়নে তার ঘর করে দেই।  মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন-গৃহহীনদের  ঘর করে দেন। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে জামিলের জন্য আমিও ঘরটি করে দিয়েছে।”

তিনি আরও বলেন, “অসহায়, নিরাশ্রয়, দরিদ্র ও অনাহারক্লিষ্ট মানুষের পাশে দাঁড়ানো সামর্থ্যবান সকল মানুষের একান্ত মানবিক কর্তব্য। এটা শুধু মানবিক কর্তব্যই নয়, এ ব্যাপারে ইসলামের সুস্পষ্ট দিক-নির্দেশনাও আছে। মানুষ যদি মানুষের জন্য না হতো, তাহলে মানবসভ্যতার এতটা বিকাশ ও উন্নয়ন কখনোই ঘটতে পারতো না। মানুষের টিকে থাকার একটা বড় কারণ পরস্পরের প্রতি সহানুভূতি, সহায়তার মনোভাব এবং সংঘবদ্ধতা।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির লোক-প্রশাসন বিভাগ শিক্ষার্থী সংসদের নতুন ভিপি কাব্য, জিএস আক্কাস

উলিপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

২ কোটি লিটার পাম তেল কিনছে সরকার

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে কিউআর কোড যুক্ত করার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

মাঝেমধ্যে সাহসী সিদ্ধান্ত নেওয়াটা জরুরি : শান্ত

ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত

সীমান্ত হত্যা বন্ধে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হলে লংমার্চ হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে উৎসবমুখর পরিবেশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

সীমান্তে কাঁটাতার-মানুষ হত্যা করে বন্ধুত্বের হাত বাড়িয়ে লাভ নেই: ভারতকে নাহিদ

১০

রুয়েটে ক্যান্টিন ও খাবারের দোকানে যৌথ অভিযান: ৫ প্রতিষ্ঠানকে জরিমানা, জব্দ ক্ষতিকর উপকরণ

১১

রায়পুরে হাসপাতাল ও ইমামের বিরোধ নিস্পত্তি

১২

চুয়াডাঙ্গায় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ২ জন মাদকসেবী গ্রেফতার, বিভিন্ন মেয়াদে সাজা

১৩

কুবিতে আইকিউএসির নবীন বরণ: ৭ম দিনে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ ও মার্কেটিং বিভাগের অংশগ্রহণ

১৪

১ ঘণ্টা ৫০ মিনিটে শেষ ৭ উইকেট, পাকিস্তানকে হারিয়ে মিরপুরে ইতিহাস গড়ল বাংলাদেশ

১৫

ফুলবাড়ীর বড়ভিটা ইউনিয়নে কাবিটা প্রকল্পের কাজে ব্যাপক দূর্নীতি

১৬

১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেলে কর দিতে হবে না, প্রস্তাবিত বাজেটে ছাড়ের ইঙ্গিত

১৭

সীমান্তে কাঁটাতারের বিষয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে আলোচনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ পর্যবেক্ষণে চীন, ভবিষ্যৎ রণকৌশল নিয়ে চলছে গভীর বিশ্লেষণ

১৯

মিরপুর টেস্টে শেষ সেশনে নাটকীয় লড়াই, ৭ উইকেট দরকার বাংলাদেশের

২০