1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে  ৪২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ, আটক দুই পিরোজপুরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ মেগা কর্মসূচির শুভ উদ্বোধন কুড়িগ্রামে এসআই জাহেদুল ইসলামের প্রত্যাহার ও শাস্তির দাবিতে মানববন্ধন নবীনগরে স্বঘোষিত শিল্পপতিসহ একাধিক জনের নামে হত্যা মামলা ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন রোগী ৭৯৬ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দীর্ঘ ২৩ দিনের ঈদের ছুটি শেষে আগামীকাল খুলছে কুবি ঢাকাসহ ১৫ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত মরক্কোর বিপক্ষে শক্তিশালী একাদশে নামতে পারে ব্রাজিল মদ-সিগারেটের ট্যাক্স বাড়ানোয় বিরোধী দল নাখোশ : প্রধানমন্ত্রী

চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদত্যাগ

মোঃ মনির হোসেন
  • প্রকাশ শনিবার, ১২ নভেম্বর, ২০২২

 নোয়াখালীর চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন।
জাকির হোসেন জাহাঙ্গীর এর ফেসবুক আইডির একটি পোস্ট শুক্রবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। 

ওই পোস্টে তিনি লিখেছেন, “কোন রাগ নয়, কোন দুঃখ নয়, কাহারো প্রতি কোন অভিমান নয় আমি আমার ব্যক্তিগত অসুবিধার কারণে চাটখিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে ও দলের সকল কর্মকান্ড থেকে অব্যাহতি নিলাম”।

 এ ব্যাপারে জানার জন্য জাকির হোসেন জাহাঙ্গীরের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে এবং সাংগঠনিক কার্যক্রম থেকে পদত্যাগের বিষয়ে ফেসবুকে আমার আইডি থেকে যে স্ট্যাটাস দিয়েছি এটা সত্যি। খুব দ্রুত আমি জেলা আওয়ামী লীগের কাছে আমার পদত্যাগ পত্র হস্তান্তর করব।

তিনি আরও বলেন, দলের কারো প্রতি আমার কোনো রাগ ক্ষোভ নেই। দলের সকল নেতাকর্মীদের জন্য তিনি শুভকামনা জানান। উল্লেখ্য, চাটখিল উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ২০ নভেম্বর ২০২২ ইং তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park