1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
২০২৬-২৭ অর্থবছরে জাবি শিক্ষার্থীর মাথাপিছু বরাদ্দ ২ লাখ ৬৮ হাজার টাকা ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকার বিশেষ ঋণ দিল বাংলাদেশ ব্যাংক রাত ২টায় নেদারল্যান্ডস-জাপান মহারণ, এগিয়ে কারা? আগামীকাল থেকে বাজারে আসছে হাঁড়িভাঙ্গা আম, অবকাঠামোগত সংকটে উদ্বিগ্ন চাষি-ব্যবসায়ীরা লাকসামে ডেন্টাল চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার জয়, তবু সিরিজ বাংলাদেশের ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ ওসি প্রত্যাহার গলাচিপায় স্কুল ফিডিং দেওয়া হচ্ছে তেঁতো স্বাদের ডিম  বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর পর্যালোচনা সভা পিরোজপুররের মঠবাড়িয়ায় ২০০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আ.লীগ ছিলই, ব্যাক করেছে তাদের দম্ভ: আসিফ নজরুল

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

আওয়ামী লীগ নিয়ে ফেসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা Asif Nazrul মন্তব্য করেছেন, আওয়ামী লীগ নতুন করে ফিরে আসেনি, তারা আগেও ছিল। তবে ফিরে এসেছে তাদের দম্ভ, মিথ্যাচার এবং মানুষকে বিভ্রান্ত করার সাহস। বুধবার (২০ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে আসিফ নজরুল লেখেন, “আওয়ামী লীগ ব্যাক করেনি। তারা ছিলই। ব্যাক করেছে তাদের দম্ভ, মিথ্যাচার আর মানুষকে বিভ্রান্ত করার দুঃসাহস।” তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এর আগে মঙ্গলবার আওয়ামী লীগকে ঘিরে আরেকটি আলোচিত মন্তব্য করেছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টা Mahfuz Alam। জুলাই গণ-অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ কীভাবে আবারও রাজনৈতিক আলোচনায় ফিরে এসেছে—এ নিয়ে একটি দীর্ঘ ব্যাখ্যা দেন তিনি।

মাহফুজ আলম তার পোস্টে লেখেন, “লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ’২৪ কে ’৭১-এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল, স্বাধীনতার বিরুদ্ধের শক্তি হিসেবে।” তিনি আরও অভিযোগ করেন, ডানপন্থী রাজনীতির উত্থানের জন্য অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তি কাজ করেছেন। পাশাপাশি সরকার-সমর্থিত ডানপন্থার বিস্তার, সেক্যুলার জনগোষ্ঠীর মধ্যে ভয় সৃষ্টি, উগ্রবাদীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি এবং ছাত্ররাজনীতির বিপ্লবী ধারা থেকে ‘মব সংস্কৃতিতে’ রূপ নেওয়াকেও আওয়ামী লীগ ফিরে আসার পেছনের কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে সাবেক অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার আওয়ামী লীগ প্রসঙ্গে দেওয়া ফেসবুক পোস্ট রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নেটিজেনদের মধ্যে এ নিয়ে চলছে নানা ধরনের প্রতিক্রিয়া, বিশ্লেষণ ও বিতর্ক।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park