কাঁঠালিয়ার ৬ নম্বর আওরাবুনিয়া ইউনিয়নে বিএনপির সদস্য নবায়ন ও আলোচনা সভা অনুষ্ঠিত – দৈনিক দেশেরকথা
arif khanh
১৪ জুন ২০২৫, ৮:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাঁঠালিয়ার ৬ নম্বর আওরাবুনিয়া ইউনিয়নে বিএনপির সদস্য নবায়ন ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজ শনিবার, ১৪ জুন ২০২৫ তারিখে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ৬ নম্বর আওরাবুনিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী, সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম আজম সৈকত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মিজানুর রহমান আকন, জাকির হোসেন কিসলু সিকদার, খায়রুল আলম খোকন, মজিবুল হক পান্না গোলদার, শফিকুল ইসলাম রাসেল সিকদার, মোঃ বাদল হাওলাদার, মোসা. লীনা পারভীন (মনিটরিং সেল সদস্য, ফরম বিতরণ), উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি পান্না মুন্সি। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি নেতা আলম সিকদার।

বক্তারা বলেন, রাজাপুর-কাঁঠালিয়া এলাকায় দীর্ঘদিন ধরে ব্যারিস্টার শাহজাহান উমর বীর উত্তম এমপি ও মন্ত্রী হিসেবে একতরফা রাজনীতি করেছেন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগে যোগদান করার পর থেকে এই আসনটি নেতৃত্বশূন্য অবস্থায় পড়ে আছে। এই শূন্যতা পূরণে রাজাপুর-কাঁঠালিয়া বিএনপিকে সুসংগঠিত করতে এবং সাংগঠনিক গতিশীলতা ফিরিয়ে আনতে সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে মাঠে নেমেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা গোলাম আজম সৈকত।

তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। দলের স্বার্থে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় এই আন্দোলনে সবাইকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানজুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সরব উপস্থিতি ও প্রাণবন্ত অংশগ্রহণ ছিল লক্ষ্যণীয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদুল আজহা উপলক্ষে সোমবার থেকে টিসিবির ট্রাকে পণ্য বিক্রি শুরু

অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

কিশোরগঞ্জে জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক মোতালেব, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন

যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিল ইরান, মধ্যস্থতায় পাকিস্তান

মিরপুর ও রমনা থানার হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর

দেশে হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭০৮

জাবি ৪৩ ব্যাচের ‘১ যুগ পূর্তি উৎসব’ উদযাপন

অধিকাল ভাতা পুনর্বহালের দাবিতে বেনাপোল বন্দরে ২ ঘণ্টা কর্মবিরতি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ শাটডাউন

১০ মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল, মুক্তিতে আর বাধা নেই

১০

উলিপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন 

১১

আত্রাইয়ে ২২২ পিচ অ্যাম্পুল ও হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

১২

উপজেলা ও পৌরসভায় ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির, সময়রেখা প্রকাশে সরকারের প্রতি আহ্বান

১৩

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরামে যোগ দিতে রাতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ

১৪

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন ঢাবি প্রক্টর সাইফুদ্দীন আহমদ

১৫

সৌদি আরবে সিলেট সরাসরি ফ্লাইট বাস্তবায়ন পরিষদের মতবিনিময় ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

১৬

চাষাড়ায় ভুয়া র‌্যাব পরিচয়ে প্রতারণা, আটক ২

১৭

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়

১৮

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

১৯

ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’ দাবি পুতিনের, জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগ্রহও প্রকাশ

২০