পুলিশ একাডেমি থেকে পালালেন ডিআইজি এহসান উল্লাহ – দৈনিক দেশেরকথা
arif khanh
৩১ অক্টোবর ২০২৫, ৮:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুলিশ একাডেমি থেকে পালালেন ডিআইজি এহসান উল্লাহ

বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা থেকে রহস্যজনকভাবে পালিয়েছেন ডিআইজি এহসান উল্লাহ। তিনি পুলিশের সাপ্লাই বিভাগের দায়িত্বে ছিলেন। বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, বরিশালের সাবেক পুলিশ সুপার ডিআইজি এহসান উল্লাহর বিরুদ্ধে ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগ রয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে বুধবার ভোর ৬টার দিকে তাকে আটক করতে পুলিশের একটি বিশেষ দল একাডেমিতে অভিযান চালায়। তবে অভিযানের সময় তিনি রহস্যজনকভাবে একাডেমি থেকে পালিয়ে যান।

পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম জানান, ডিআইজি এহসান সকাল থেকে অফিসে উপস্থিত ছিলেন না। ঢাকা থেকে একটি টিম তাকে আটক করতে এসেছিল, কিন্তু তিনি নিখোঁজ রয়েছেন এবং তার অবস্থান খুঁজে বের করার চেষ্টা চলছে।

এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ডিআইজি এহসান আগেই জানতে পেরেছিলেন যে তাকে আটক করতে সারদায় একটি টিম আসছে। খবর পেয়ে তিনি মোটরসাইকেলযোগে একাডেমি থেকে পালিয়ে রাজধানীমুখী হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

কিশোরগঞ্জে জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক মোতালেব, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন

যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিল ইরান, মধ্যস্থতায় পাকিস্তান

মিরপুর ও রমনা থানার হত্যা মামলায় হাইকোর্টে জামিন পেলেন আসাদুজ্জামান নূর

দেশে হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭০৮

জাবি ৪৩ ব্যাচের ‘১ যুগ পূর্তি উৎসব’ উদযাপন

অধিকাল ভাতা পুনর্বহালের দাবিতে বেনাপোল বন্দরে ২ ঘণ্টা কর্মবিরতি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ শাটডাউন

১০ মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল, মুক্তিতে আর বাধা নেই

উলিপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন 

১০

আত্রাইয়ে ২২২ পিচ অ্যাম্পুল ও হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১

উপজেলা ও পৌরসভায় ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির, সময়রেখা প্রকাশে সরকারের প্রতি আহ্বান

১২

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরামে যোগ দিতে রাতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ

১৩

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন ঢাবি প্রক্টর সাইফুদ্দীন আহমদ

১৪

সৌদি আরবে সিলেট সরাসরি ফ্লাইট বাস্তবায়ন পরিষদের মতবিনিময় ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

১৫

চাষাড়ায় ভুয়া র‌্যাব পরিচয়ে প্রতারণা, আটক ২

১৬

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তামিল সুপারস্টার থালাপতি বিজয়

১৭

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

১৮

ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’ দাবি পুতিনের, জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগ্রহও প্রকাশ

১৯

চার মাসেই ফের বিচ্ছেদ, ভাঙল আবু ত্বহা-সাবিকুন্নাহারের দ্বিতীয় সংসার

২০