খাগড়াছড়িতে জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা – দৈনিক দেশেরকথা
Desher Kotha
৩০ ডিসেম্বর ২০২৩, ১২:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খাগড়াছড়িতে জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

খাগড়াছড়ি প্রতিনিধি> “প্রবাসীর কল্যাণ, মর্যাদা-আমাদের অঙ্গীকার স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার।” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় প্রবাসী দিবস ২০২৩ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (৩০ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এর আয়োজন পৌর টাউন হল থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ করে। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অধ্যক্ষ নারায়ণ চন্দ্র খাঁ’র সভাপতিত্ত্বে সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক  মোঃ সহিদুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক জুনায়েদ কবির সোহাগ, জেলা জনশক্তি জরিপ অফিসার মোঃ আবদুর মতিন সরকার, জেলা সমাজ সেবা উপ পরিচালক মোঃ জসীমউদ্দিন, প্রবাসী কল্যাণ ব্যাংক খাগড়াছড়ি জেলা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ তানজিলুর রহমান চৌধুরী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দেশে রেমিট্যান্স প্রদানকারীরা এতে অংশগ্রহণ করেন। 

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে দেশে রেমিট্যান্স প্রদানকারীদের কৃতজ্ঞতা স্বীকার করে বলেন, বিদেশ যাওয়ার পূর্বে কাজের অভিজ্ঞতা ও ভাষা দক্ষতা থাকলে তারা স্বল্প সময়ে স্বাবলম্বী হতে পারবে। এজন্য বর্তমান সরকার বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে জনশক্তিতে রূপান্তরে বিনামূল্যে সেবা ব্যবস্থা চালু রেখেছেন। এবং সবাই সেবা গুলো গ্রহনের আহ্বান জানান। 

আলোচনা শেষে ২০২৩ সালে সর্বোচ্চ রেমিট্যান্স প্রদান কারী ৩ জনকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে পাটওয়ারীর সঙ্গে যা ঘটেছে তা শোভনীয় নয় : আইনমন্ত্রী

বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ পরিচালক

অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ

রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

যুদ্ধের উদ্বেগ ও তীব্র গরমের মধ্যেই শুরু হলো পবিত্র হজ

কুড়িগ্রামে বেপরোয়াভাবে মাইক্রোবাস চালানোর সময় ২ জন আহত হয়েছে

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময়

দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১০

বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির চূড়ায় স্কাইডাইভ, গিনেস রেকর্ড থাই অধ্যাপকের

১১

ঈদের দিনসহ আগামী পাঁচদিন বৃষ্টির দাপটের শঙ্কা

১২

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, সতর্ক অবস্থানে ট্রাম্প

১৩

“ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে” : বাপ্পারাজ

১৪

ট্রেনে নারীদের জন্য আলাদা বগির পরিকল্পনা সরকারের

১৫

১১ জেলার জন্য বড় দুঃসংবাদ, ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

১৬

ঈদযাত্রায় কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়

১৭

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

১৮

ছাত্রদলের মামলায় জামিন পেলেন এনসিপির কেন্দ্রীয় নেতা

১৯

স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই ইসির

২০