1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু – দৈনিক দেশেরকথা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করলো জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ জাবিতে ইনফিউশনের উদ্যোগে ‘আইলো রে বৈশাখ ১৪৩৩’ বর্ণিল বৈশাখ উদযাপন কার্টুন শেয়ারে গ্রেপ্তারের অভিযোগ হাসনাতের, ব্যাখ্যা দিলেন চিফ হুইপ শ্বাসরুদ্ধকর ফাইনালে চ্যাম্পিয়ন “দ্য আনবিটেন ৮২” জেডি ভ্যান্স ছাড়াই ইসলামাবাদে যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল, নেতৃত্বে বদল বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল, ৫ মে নতুন দিন বেগমগঞ্জে নাল জমিতে মাটি কাটার অভিযোগে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা ইরান যুদ্ধবিরতি ভাঙছে, তবু শান্তি চুক্তি হবে : ট্রাম্প শ্রীপুরে রাস্তার মাঝে খুঁটি যেন মরণফাঁদ: গাড়িচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের 

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বন্দরের শ্রমিক-কর্মচারীরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন। এর ফলে বন্দরের অভ্যন্তরে সব ধরনের অপারেশন কার্যক্রম বন্ধ হয়ে গেছে, যা দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে এই কর্মসূচি শুরু হয়। শ্রমিক নেতারা অভিযোগ করেছেন, আন্দোলন বানচালের উদ্দেশ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে বন্দরের অভ্যন্তরে উত্তেজনা বিরাজ করছে।

একই দাবিতে এর আগেও শ্রমিক-কর্মচারীরা টানা ছয় দিনের কর্মবিরতি পালন করেছিলেন। নৌ পরিবহন উপদেষ্টার আশ্বাসের ভিত্তিতে শুক্রবার ও শনিবার সাময়িকভাবে কাজ চালু থাকলেও দাবি আদায় না হওয়ায় রোববার থেকে আবার নতুন করে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করা হয়েছে।

টানা কর্মসূচির ফলে বন্দরে কন্টেইনার ও জাহাজ জট তৈরি হয়েছে। খালাস কার্যক্রম বন্ধ থাকায় আমদানি-রপ্তানিনির্ভর ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শ্রমিকদের দাবির মধ্যে রয়েছে— নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা না দেওয়ার স্পষ্ট ঘোষণা, সংকট সৃষ্টির জন্য দায়ী হিসেবে বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহার, আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে গৃহীত সব শাস্তিমূলক ব্যবস্থা বাতিল এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা।

এই ধর্মঘট দীর্ঘায়িত হলে দেশের বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থায় মারাত্মক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট মহল।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park