উজিরপুরে মা ইলিশ রক্ষা অভিযানে আটক, যুবকের ১০ দিনের কারাদণ্ড

দে
মোরশেদ আহমেদ
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১৫:১৩
উজিরপুরে মা ইলিশ রক্ষা অভিযানে আটক, যুবকের ১০ দিনের কারাদণ্ড


বরিশালের উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ পরিচালনা করে একজন মৌসুমি ইলিশ শিকারিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।


মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা নদীতে পরিচালিত এ অভিযানে আটক ব্যক্তির নাম মো. রুবেল (২৯)। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার উত্তর বাহেরচর এলাকার আব্দুর রবের ছেলে।


অভিযান পরিচালনা করেন উজিরপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ উম্মে সালমা খানুন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা ও উজিরপুর মডেল থানা পুলিশের সদস্যরা অভিযানে অংশ নেন।


মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের প্রজনন রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য