সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে পুরস্কৃত ধর্মপাশা থানার এসআই শরীফুল ইসলাম

সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে পুরস্কৃত ধর্মপাশা থানার এসআই শরীফুল ইসলাম


সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে সম্মাননা অর্জন করেছেন। এ স্বীকৃতিস্বরূপ তাকে ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে।


বুধবার (১৫ জুলাই) দুপুর ১২টায় সুনামগঞ্জ পুলিশ লাইন্স হলরুমে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন এসআই শরীফুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন।


এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার, সুনামগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, জগন্নাথপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম, ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মুরসালিন, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার এস. এম. ফজলে রাব্বী রাজিবসহ সুনামগঞ্জ জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য