ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্ডসহ বিভিন্ন সরকারি সেবা ও আর্থিক সুবিধা পর্যায়ক্রমে একট‘ইউনিভার্সাল কার্ড’-এর আওতায় আনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো নাগরিকদের জন্য বিদ্যমান সব ধরনের সরকারি সুবিধা একটি কার্ডের মাধ্যমে সহজ ও সমন্বিতভাবে প্রদান করা।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার এবং সরকারের মূল লক্ষ্য দেশের মানুষের কল্যাণ নিশ্চিত করা। তিনি জানান, সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও কার্যকর করতে ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্পোর্টস কার্ড, প্রবাসী কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য ঘোষিত সুবিধাগুলোর বাস্তবায়ন শুরু হয়েছে।
তিনি বলেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন খাতের মানুষের জন্য চালু থাকা আর্থিক সুবিধাসংবলিত সব কার্ড পর্যায়ক্রম‘ইউনিভার্সাল কার্-এ একীভূত করা হবে। এর মাধ্যমে নাগরিকরা একটি মাত্র কার্ড ব্যবহার করেই প্রয়োজনীয় সরকারি সেবা ও আর্থিক সুবিধা গ্রহণ করতে পারবেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি কোনো অনুগ্রহ নয়; এটি নাগরিকদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র যদি নাগরিকদের মৌলিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়, তাহলে রাষ্ট্র ও জনগণ—উভয়ই দুর্বল হয়ে পড়বে।
কর্মসংস্থানের বিষয়ে তিনি বলেন, সরকারের অন্যতম প্রধান লক্ষ্য কর্মক্ষম জনগোষ্ঠীর জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা। বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে পর্যায়ক্রমে কোটি মানুষের কর্মসংস্থান তৈরির আশা করছে সরকার।
তিনি জানান, তথ্যপ্রযুক্তি, যোগাযোগ, পরিবহন, ব্লু ইকোনমি ও ইকো-ট্যুরিজমসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে নতুন কর্মসংস্থান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মসূচিও চালু করা হয়েছে