সিরাজগঞ্জে মুরগির বর্জ্য পুকুরে ফেলা নিয়ে সংঘর্ষ

দে
নজরুল ইসলাম
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১১:১৬
সিরাজগঞ্জে মুরগির বর্জ্য পুকুরে ফেলা নিয়ে সংঘর্ষ


সিরাজগঞ্জ সদর উপজেলার খোর্দ্দ শিয়ালকোল এলাকায় পুকুরে মুরগির খামারের বর্জ্য ফেলা নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাইফুল ইসলাম সিরাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, খোর্দ্দ শিয়ালকোল এলাকার একই এলাকার আবু তালেব তার মুরগির খামারের বর্জ্য দীর্ঘদিন ধরে তার আপন ভাই সাইফুলের পুকুরে ফেলতেন। এ বিষয়ে তাকে নিষেধ করায় আবু তালেব তার ওপর ক্ষিপ্ত হন।

এনিয়ে শুক্রবার (২৮ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে খোর্দ্দ শিয়ালকোল এলাকায় শামীমের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর আবু তালেব তাকে আক্রমণ করেন। এ সময় তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারার পাশাপাশি গাছের ডাল দিয়ে মাথা, ঘাড়, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় বলে অভিযোগ করা হয়েছে। সাইফুলের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে আবু তালেব তাকে আরও মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

ভুক্তভোগী সাইফুল ইসলাম অভিযোগটি সরেজমিনে তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে মো. আবু তালেবের মুঠোফোনে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেননি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য