শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজও উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বিভাগ: সারাবাংলা রিপোর্টার: অনলাইন ডেস্ক 15 Jul 2026, 08:18 AM ⏱ পড়তে সময় লাগবে 1 মিনিট
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আজও উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষা শেষে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে এয়ারপোর্ট-ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী উত্তরার বিএনএস সেন্টারের সামনে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। তাদের ঘোষণা ছিল, দুপুর ১টা ৩০ মিনিটের পর সারাদেশে একযোগে আন্দোলনে অংশ নেবেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের উত্থাপিত সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন। তারা শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিও পুনর্ব্যক্ত করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্দোলনস্থলে পুলিশ জলকামানসহ সতর্ক অবস্থান নিয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা শিক্ষার্থীদের সঙ্গে কোনো ধরনের সংঘাতে জড়াতে চান না এবং পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবিলার চেষ্টা করছেন।

উল্লেখ্য, মঙ্গলবার (১৪ জুলাই) বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ওই কর্মসূচি থেকেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানানো হয়।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য