নেপালের বন্যায় মৃত বেড়ে ৭৩৪, নিখোঁজ ২ হাজার ৪৯৮

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৬:২৩
নেপালের বন্যায় মৃত বেড়ে ৭৩৪, নিখোঁজ ২ হাজার ৪৯৮




নেপাল-চীন সীমান্তঘেঁষা ভোতে কোশি ও ত্রিশূলী নদীর ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ২ হাজার ৪৯৮ জন। নিখোঁজদের মধ্যে উদ্ধারকাজে নিয়োজিত ৮৫ জন কর্মীও রয়েছেন।


রোববার (৩০ আগস্ট) নেপাল সরকারের সর্বশেষ হিসাবের বরাত দিয়ে দ্য কাঠমান্ডু পোস্ট এ তথ্য জানিয়েছে। দেশটির ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি (NDRRMA) জানিয়েছে, বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে মানবদেহাবশেষসহ মোট ৭৩৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে।


উদ্ধার হওয়া মরদেহের সংখ্যায় সবচেয়ে এগিয়ে রয়েছে চিতওয়ান জেলা। সেখান থেকে ২৫৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নওয়ালপরাসি ইস্ট থেকে ১৮৪টি এবং নওয়ালপরাসি ওয়েস্ট থেকে ৮২টি মরদেহ উদ্ধার করা হয়েছে।


এ ছাড়া গোরখায় ৫৮, নুয়াকোটে ৫২, ধাদিংয়ে ৫০, তানাহুনে ৩৬ এবং রাসুয়ায় ১৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে।


ভোতে কোশি ও ত্রিশূলী নদীর প্রবল স্রোতে বহু মরদেহ ও ধ্বংসাবশেষ ভেসে যায়। পরে মূল বন্যাকবলিত এলাকা থেকে শত শত কিলোমিটার দূরের ভাটি অঞ্চল থেকেও মরদেহ উদ্ধার করা হয়।


নিখোঁজের সংখ্যায় সবচেয়ে বেশি রয়েছে রাসুয়া জেলা। সেখানে ৫৬২ জন নিখোঁজ রয়েছেন। এ ছাড়া নুয়াকোটে ১১৫ জন এবং মাকওয়ানপুরে ৬৫ জন নিখোঁজ রয়েছেন।


নিখোঁজদের তালিকায় জলবিদ্যুৎ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ৯৩৩ জন রয়েছেন। পাশাপাশি ৫৮৯ জন বিদেশি নাগরিক এবং তাদের সঙ্গে ভ্রমণ করা ১২৭ জন নেপালি নাগরিকও নিখোঁজ রয়েছেন।


নেপাল সরকার জানিয়েছে, বন্যায় মোট ২৪২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন এবং চিকিৎসা শেষে ছাড় পাওয়া ব্যক্তিরাও রয়েছেন।


বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণকাজে ১৯ হাজার ৮৯৫ জন নিরাপত্তাকর্মী নিয়োজিত রয়েছেন। এর মধ্যে নেপালি সেনাবাহিনীর ৮ হাজার ৩৯৯ জন, পুলিশের ৭ হাজার ২১৩ জন এবং সশস্ত্র পুলিশ বাহিনীর ৪ হাজার ২০৩ জন সদস্য রয়েছেন।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য