গবিতে ‘বিশ্ব ফিজিওথেরাপি দিবস’ পালিত  – দৈনিক দেশেরকথা
Desher Kotha
৮ সেপ্টেম্বর ২০২২, ৭:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গবিতে ‘বিশ্ব ফিজিওথেরাপি দিবস’ পালিত 

 গবি প্রতিনিধিঃ ৮ সেপ্টেম্বর সাভারে অবস্থিত গণস্বাস্থ্য  সমাজ ভিত্তিক ফিজিওথেরাপি কলেজের (গসভিফিক)  উদ্যোগে  ‘বিশ্ব ফিজিওথেরাপি দিবস’ পালন করা হয়েছে। ‘অস্টিওআর্থ্রাইটিস চিকিৎসা ফিজিওথেরাপি  সবচেয়ে বেশি কার্যকারী পদ্ধতি ‘। এই প্রতিপাদ্যকে ধারন করে দিবসটি উপলক্ষে সকাল ১০টায় বর্ণাঢ্য র‍্যালি করা হয়।

এসময় উপস্থিত ছিলেন  গণ বিশ্ববিদ্যালয়ের   উপাচার্য  অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন,  রেজিস্ট্রার এস. তাসাদ্দাক আহমেদ, ট্রেজারার সিরাজুর ইসলাম সহ কলেজের  সকল শিক্ষক – শিক্ষার্থী।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রায় ১৬ টি কেন্দ্রে ফিজিওথেরাপি চিকিৎসা সেবা প্রদান করা হয়। ১৯৯৮ সাল থেকে গণ বিশ্ববিদ্যালয়, বর্তমানে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক ফিজিওথেরাপি কলেজ থেকে ব্যাচেলর অফ ফিজিওথেরাপি (বিপিটি) শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ফিজিওথেরাপি গবেষণালব্ধ ও স্বতন্ত্র চিকিৎসা পদ্ধতি, যা বিভিন্ন শারীরিক সমস্যা বা রোগে সব বয়সী মানুষের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় এবং পার্শ্বপ্রতিক্রিয়াবিহীন চিকিৎসা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ফিজিওথেরাপিস্টরা পুনর্বাসন চিকিৎসায় মানবদেহের কার্যক্ষমতা, শারীরিক সঞ্চালন, চলনব্যাপ্তির নিয়ন্ত্রণ, সর্বোচ্চ শারীরিক ক্ষমতার উন্নতি, ব্যথাজনিত উপসর্গ নিরাময় এবং শারীরিক ব্যাধি, অক্ষমতা এবং প্রতিবন্ধিতার চিকিৎসা ও প্রতিরোধ করে থাকেন। ফিজিওথেরাপিস্টরা মাস্কুলোস্কেলেটাল এন্ড অর্থোপেডিক, নিউরোলজিক্যাল, পেডিয়েট্রিক এবং নিউরোডেভলপমেন্টাল, স্পোর্টস, জেরিয়াট্রিক, গাইনিকোলজিক্যাল, কার্ডিওপালমোনারি রোগীদের ক্ষেত্রে বিভিন্ন ফিজিওথেরাপি চিকিৎসা প্রদান করে থাকেন।

উল্লেখ, ১৯৫১ সালের ৮ সেপ্টেম্বরে ‘ওয়ার্ল্ড কনফেডারেশন ফর ফিজিকাল থেরাপি’ বর্তমান “ওয়ার্ল্ড ফিজিওথেরাপি” তাদের যাত্রা শুরু করে। ১৯৯৬ সালে ওয়ার্ল্ড কনফেডারেশন ফর ফিজিক্যাল থেরাপি ৮ সেপ্টেম্বরকে “বিশ্ব ফিজিওথেরাপি দিবস” হিসেবে ঘোষণা করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মিরপুর বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামীলীগের নৈরাজ্যর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘কারবালার প্রান্তর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

ধর্মপাশা সেলবরষ ইউনিয়নে কৃষক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি আমিন দোজা

কিশোরগঞ্জে বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও উন্নয়ন পরিকল্পনা অনুষ্ঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে কিশোরগঞ্জে আলোচনা সভা

১০

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

১২

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

১৩

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

১৪

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৬

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

১৭

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

১৮

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

১৯

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

২০