মালয়েশিয়া ও চীনে রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে দেশে ফিরেছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গী প্রতিনিধিদলের সদস্যরা।
শুক্রবার (২৬ জুন) রাত পৌনে ৮টায় প্রধানমন্ত্রীকে বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মন্ত্রিপরিষদের সদস্য এবং বিএনপির শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।
এর আগে স্থানীয় সময় বিকেল ৫টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) বেইজিং দাসিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীরা।
বেইজিং দাসিং আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউ শিয়াওয়ং।
প্রধানমন্ত্রীর এই সফরে মালয়েশিয়া ও চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং বিভিন্ন কৌশলগত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও একাধিক চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
মন্তব্য করুন