গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন – দৈনিক দেশেরকথা
মো :জহিরুল ইসলাম চয়ন
২৬ জুন ২০২৬, ৬:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

‘কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৬ হাজার ১৬৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ এবং ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বেলা ১১টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক।
উপজেলা কৃষি অফিসার আরজু আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুজ্জামান, উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো. জাকির হোসেন, প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুরের বড় ভাই মো. নুরজামাল ইসলাম নুর, জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজ, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ প্রান্তিক কৃষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে ৪ হাজার ৫০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ৩০০ জনের প্রত্যেককে ১০ গ্রাম হাইব্রিড মরিচের বীজ, ৫ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার এবং ১ হাজার ৩৬৫ জনের প্রত্যেককে ৫টি করে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা কৃষকদের মাঝে বিতরণ করা হয়।
ইউএনও আবুজর মো. ইজাজুল হক বলেন, আমাদের দেশ কৃষি প্রধান দেশ। আমাদের দেশে যদি কোন উন্নয়ন হতে হয়, দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে অবশ্যই কৃষককে সাথে নিয়ে যেতে হবে।কৃষককে পিছনে ফেলে কখনোই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুর বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামীলীগের নৈরাজ্যর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘কারবালার প্রান্তর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

ধর্মপাশা সেলবরষ ইউনিয়নে কৃষক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি আমিন দোজা

কিশোরগঞ্জে বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও উন্নয়ন পরিকল্পনা অনুষ্ঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে কিশোরগঞ্জে আলোচনা সভা

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

১১

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

১২

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

১৩

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৪

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৫

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

১৬

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

১৭

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

১৮

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

১৯

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি ও হ্যান্ডবল টুর্নামেন্টে নেই কুবি

২০