৭২ ঘণ্টা পেরিয়েও সীমান্তে আটকে ৯ জন, ফেরত নিতে অস্বীকৃতি বিএসএফের – দৈনিক দেশেরকথা
অনলাইন ডেস্ক
১৭ জুন ২০২৬, ১:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৭২ ঘণ্টা পেরিয়েও সীমান্তে আটকে ৯ জন, ফেরত নিতে অস্বীকৃতি বিএসএফের

কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টার ঘটনা নিয়ে নতুন জটিলতা তৈরি হয়েছে। ঘটনার ৭২ ঘণ্টার বেশি সময় পার হলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের ফেরত নেয়নি বিএসএফ। ফলে তারা এখনো সীমান্তের শূন্যরেখা এলাকায় অবস্থান করছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, গত রোববার (১৪ জুন) ভোরে রৌমারী উপজেলা-এর গয়টাপাড়া সীমান্ত দিয়ে ৬ জন এবং ইজলামারী সীমান্ত দিয়ে আরও ৩ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়।

ঘটনার পর বিষয়টি নিয়ে বিজিবি ও বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ পুশইনের অভিযোগ অস্বীকার করে এবং ওই ৯ জনকে নিজেদের নাগরিক হিসেবে গ্রহণ করতে অস্বীকৃতি জানায় বলে জানিয়েছে বিজিবি।

এর পর থেকে শিশুসহ ৯ জন সীমান্তের শূন্যরেখা এলাকায় অবস্থান করছেন। তাদের পরিচয় ও নাগরিকত্ব যাচাইসহ বিষয়টির সমাধানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

বিজিবি জানিয়েছে, মানবিক দিক বিবেচনায় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ফেরত নেওয়ার বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেড়ামারা ১২মাইল এলাকায় বারি উদ্ভাবিত তিল ফসলের উপযোগিতা পরীক্ষার উপর মাঠ দিবস অনুষ্ঠিত

দেশের উন্নয়ন ধরে রাখতে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

ইমামতি ছেড়ে পালিয়েও শেষ রক্ষা হয়নি, অবশেষে গ্রেফতার

অন্যের রিজিক নষ্ট করলে কী শাস্তি? তওবা করলে কি ক্ষমা পাওয়া যায়?

শিশু আয়াত হত্যা মামলায় মৃত্যুদণ্ড পেল আসামি আবির

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল বাবু ও ফারজানা রূপার

৭২ ঘণ্টা পেরিয়েও সীমান্তে আটকে ৯ জন, ফেরত নিতে অস্বীকৃতি বিএসএফের

২৬ জুন সারাদেশে পালিত হবে পবিত্র আশুরা

সমঝোতাকে ‘বিজয়’ হিসেবে তুলে ধরছে ইরান, তবে রয়ে গেছে নানা প্রশ্ন

মেসির প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিকে উড়ে গেল আলজেরিয়া, দারুণ সূচনা আর্জেন্টিনার

১০

মৌলভীবাজার সফরে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা, জানালেন রেলপথমন্ত্রী

১২

বিশ্বকাপে কোন দলের সমর্থক? ইঙ্গিতে জানালেন প্রধানমন্ত্রী

১৩

ঢাকায় ট্রাকের ধাক্কায় নিহত জুলাইযোদ্ধা ও আইন বিভাগের শিক্ষার্থী আবু জুবায়ের

১৪

রামিসা হত্যা : হাইকোর্টে শুনানির জন্য পেপারবুক প্রস্তুত, শুরু হতে পারে যেকোনো দিন

১৫

৬ শিশুকে দায়িত্বহীনভাবে রেখে মেরে ফেলবে, তা হতে পারে না: স্বাস্থ্যমন্ত্রী

১৬

বিমানবন্দরে দীর্ঘক্ষণ অপেক্ষা করানোর প্রতিবাদে ভারতে প্রবেশ করিনি: জাহেদ উর রহমান

১৭

আলজেরিয়ার বিপক্ষে শক্তিশালী একাদশে নামতে পারে আর্জেন্টিনা, ফিরছেন মেসি

১৮

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলমান

১৯

মহাখালীতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি

২০