যুদ্ধের উদ্বেগ ও তীব্র গরমের মধ্যেই শুরু হলো পবিত্র হজ – দৈনিক দেশেরকথা
অনলাইন ডেস্ক
২৫ মে ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুদ্ধের উদ্বেগ ও তীব্র গরমের মধ্যেই শুরু হলো পবিত্র হজ

মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও আঞ্চলিক উত্তেজনার মধ্যেই শুরু হয়েছে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম। সোমবার (২৫ মে) সৌদি আরব জানিয়েছে, এ বছর বিদেশ থেকে ১৫ লাখের বেশি হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন।

সৌদি আরবের হজ পাসপোর্ট বাহিনীর কমান্ডার সালেহ বিন সাদ আল-মুরব্বা জানান, বিদেশি হজযাত্রীর সংখ্যা ১৫ লাখ ১৮ হাজার ছাড়িয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো মুসলমান হজ পালনে সৌদি আরবে সমবেত হয়েছেন।

হজের প্রথম দিনে মুসল্লিরা মক্কার নিকটবর্তী মিনার বিশাল তাঁবু নগরীতে অবস্থান নেন। এর আগে তারা পবিত্র কাবা শরিফ তাওয়াফ করেন। মঙ্গলবার হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব আরাফাতের ময়দানে অবস্থান করবেন হজযাত্রীরা। সেখানে তারা ইবাদত, দোয়া ও ক্ষমা প্রার্থনায় সময় কাটাবেন।

এদিকে সাম্প্রতিক সময়ে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা তৈরি হওয়ায় নিরাপত্তা ও ভ্রমণ ব্যয় নিয়ে উদ্বেগ দেখা দেয়। হরমুজ প্রণালিতে চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ব জ্বালানি বাজারেও প্রভাব পড়ে। তবে এসব পরিস্থিতি হজযাত্রীদের আগ্রহে ভাটা ফেলতে পারেনি।

অনেক মুসল্লি জানিয়েছেন, দীর্ঘদিনের সঞ্চয় ও অপেক্ষার পর তারা হজ পালনের সুযোগ পেয়েছেন। আল্লাহর ওপর ভরসা রেখেই তারা এই পবিত্র সফরে অংশ নিয়েছেন।

সৌদি আরবে বর্তমানে তীব্র গরম বিরাজ করছে। গরম থেকে কিছুটা স্বস্তি দিতে হজযাত্রীদের মধ্যে পানির বোতল বিতরণ করা হচ্ছে। এছাড়া কুলিং ফ্যানের মাধ্যমে ঠাণ্ডা পানির কুয়াশা ছড়িয়ে দেওয়া হচ্ছে।

বিশ্বের নানা দেশ, ভাষা ও সংস্কৃতির মুসলমানদের মিলনমেলায় পরিণত হওয়া এই হজকে মুসলিম উম্মাহর ঐক্য ও ভ্রাতৃত্বের প্রতীক হিসেবে দেখা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেকের বাড়িতে পুলিশের প্রবেশ ঘিরে রাজনৈতিক উত্তাপ

রাষ্ট্র পরিচালনায় এত স্কুল-কলেজের প্রয়োজন নেই : ব্যারিস্টার ফুয়াদ

যুদ্ধের উদ্বেগ ও তীব্র গরমের মধ্যেই শুরু হলো পবিত্র হজ

কুড়িগ্রামে বেপরোয়াভাবে মাইক্রোবাস চালানোর সময় ২ জন আহত হয়েছে

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

নবীনগরে সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মাসুদ রানা’র মতবিনিময়

দুই কোটিরও বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

বিশ্বের সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরির চূড়ায় স্কাইডাইভ, গিনেস রেকর্ড থাই অধ্যাপকের

ঈদের দিনসহ আগামী পাঁচদিন বৃষ্টির দাপটের শঙ্কা

১০

ইরানের সঙ্গে চুক্তিতে তাড়াহুড়া নয়, সতর্ক অবস্থানে ট্রাম্প

১১

“ছবি করেনি পাঁচটা, তারাও দেখি বডিগার্ড নিয়ে ঘোরে” : বাপ্পারাজ

১২

ট্রেনে নারীদের জন্য আলাদা বগির পরিকল্পনা সরকারের

১৩

১১ জেলার জন্য বড় দুঃসংবাদ, ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

১৪

ঈদযাত্রায় কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়

১৫

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

১৬

ছাত্রদলের মামলায় জামিন পেলেন এনসিপির কেন্দ্রীয় নেতা

১৭

স্থানীয় নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই ইসির

১৮

ইনজুরির শঙ্কায় ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়লেন লিওনেল মেসি

১৯

কুবি শিক্ষার্থীদের ঈদ ভাবনা; ত্যাগের ঈদে মানবিক সমাজ গঠনের প্রত্যাশা

২০