নলছিটিতে ধর্ষিতা নারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের – দৈনিক দেশেরকথা
Desher Kotha
২১ অগাস্ট ২০২২, ৯:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নলছিটিতে ধর্ষিতা নারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের


ঝালকাঠির নলছিটিতে আলোচিত ঘটনা লামিয়া ধর্ষণের ঘটনায় ধর্ষিতা নারীর বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে । গত ১৯ আগস্ট কুলকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান বাচ্চু বাদী হয়ে ধর্ষিতা নারী সহ ৪/৫ জন অজ্ঞাত নামা আসামী করে ২০১২ সনের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮(১) ৮(২) ৮(৩) ৮(৫)/(ক) ধারায় নলছিটি থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ০৬।
মামলার এজাহারে চেয়ারম্যান (বাদি) লিখেছেন, অজ্ঞাতসারে পর্নোগ্রাফি প্রস্তুত, পর্নোগ্রাফির মাধ্যমে সামাজিক মর্যাদাহানি, মানসিক নির্যাতন করতঃ ইন্টারনেট ও পেনড্রাইভের মাধ্যমে পর্নোগ্রাফি প্রকাশ, প্রচার ও সরবরাহ করার অপরাধ করেছেন লামিয়া নামের এক নারী। 
ইউপি চেয়ারম্যান বাচ্চু এজাহারে আরো লিখেছেন, ‘২০২১ সালের আগষ্ট মাসে আমি গুরুতর অসুস্থ থাকাকালীণ আমাকে দেখতে নলছিটির বাসায় এসেছিলো লামিয়া নামের এক নারী। ঐ সময় লামিয়া আমার স্থির ও ভিডিও চিত্র ধারণ করে। পরবর্তীতে ধারণকৃত ছবি ও ভিডিও সম্পাদনের মাধ্যমে আমাকে নিয়ে অশ্লীল স্থির চিত্র ও ভিডিও পর্নোগ্রাফি প্রস্তুত করে আমার কাছে ১ কোটি টাকা চাদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে উক্ত ছবি ও অশ্লীল ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে। এতে আমি সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন সহ মানসিকভাবে নির্যাতিত হয়েছি।’
উল্লেখ্য, চলতি বছরের ১০ ফেব্রুয়ারী লামিয়া নামের এক কিশোরী ঢাকা বনশ্রীর এক বাসায় ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ এনে কুলকাঠির ইউপি চেয়ারম্যান বাচ্চুকে আসামী করে ঢাকার খিলগাঁও থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১)/৩০ ধারায় একটি মামলা দায়ের করেছিলেন।
ঐ মামলায় ৬ এপ্রিল বুধবার বেলা ১২ টায় রাজধানীর নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল-১ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে। ঐ আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. রাশেদ কবির জামিন আবেদন নামঞ্জুর করে আখতারুজ্জামান বাচ্চুকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে দুই সপ্তাহ কারাভোগের পর  চেয়ারম্যান বাচ্চু জামিনে মুক্ত হয়ে এলাকায় এসে ইউনিয়ন পরিষদ পরিচালনা শুরু করেন।
চেয়ারম্যান বাচ্চু জেল থেকে জামিন নিয়ে এলাকায় ফিরে মামলা প্রত্যাহার করার জন্য লামিয়াকে খুনের ভয় দেখিয়েছে এমন অভিযোগ এনে গত ৯ মে নলছিটি থানায় একটি সাধারন ডায়েরী করেছিলো লামিয়া।
ধর্ষন মামলার প্রধান আসামী ইউপি চেয়ারম্যান বাচ্চু মামলার বাদি লামিয়ার বিরুদ্ধে নলছিটি থানায় পর্ণগ্রাফি আইনে মামলা করায় বিষয়টি এলাকায় নতুনকরে আলোচনায় ওঠে।
এ বিষয়ে ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন এইচএম আখতারুজ্জামান বাচ্চু মুঠোফোনে দৈনিক দেশেরকথাকে  বলেন, সবকিছু আবার তদন্ত করাহোক, তাহলেই সত্য/মিথ্যা বেড়িয়ে আসবে। চেয়ারম্যান আরো বলেন, ইতিপূর্বে দায়েরকরা ধর্ষন মামলাটি মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক প্রতিপক্ষদের সাজানো নাটক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মিরপুর বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামীলীগের নৈরাজ্যর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘কারবালার প্রান্তর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

ধর্মপাশা সেলবরষ ইউনিয়নে কৃষক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি আমিন দোজা

কিশোরগঞ্জে বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও উন্নয়ন পরিকল্পনা অনুষ্ঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে কিশোরগঞ্জে আলোচনা সভা

১০

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

১২

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

১৩

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

১৪

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৬

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

১৭

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

১৮

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

১৯

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

২০