শার্শায় ইউটিউব দেখে প্রথমবার বাণিজ্যিক আঙুর চাষ, তরুণ উদ্যোক্তার সাফল্যে সাড়া – দৈনিক দেশেরকথা
Desher Kotha
৬ মে ২০২৬, ৫:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শার্শায় ইউটিউব দেখে প্রথমবার বাণিজ্যিক আঙুর চাষ, তরুণ উদ্যোক্তার সাফল্যে সাড়া

সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় ঝুলছে রসালো আঙুর—দৃশ্যটি যেন কোনো বিদেশি বাগানের। কিন্তু না, এটি দেশেরই মাটি। যশোরের শার্শা উপজেলায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে আঙুর চাষ করে আলোচনায় এসেছেন এক তরুণ উদ্যোক্তা।

উপজেলার ডিহি ইউনিয়নের রাজনগর চোক গ্রামের ইমন হোসেন নামের এই উদ্যোক্তা ইউটিউব দেখে অনুপ্রাণিত হয়ে শুরু করেন ব্যতিক্রমী এই উদ্যোগ। মাত্র ৩৩ শতক জমিতে গড়ে তুলেছেন তার আঙুর বাগান। ২০২৫ সালের শেষ দিকে ইউটিউবে আঙুর চাষের বিভিন্ন ভিডিও দেখে আগ্রহ জন্মায় তার। এরপর আর দেরি না করে পার্শ্ববর্তী দেশ ভারত এবং জীবননগর-দর্শনা এলাকা থেকে সংগ্রহ করেন রাশিয়ান ‘বাইকুনুর’ জাতের আঙুরের চারা।

প্রায় এক বিঘা জমিতে ৭০টি চারা রোপণের মাধ্যমে শুরু হয় তার যাত্রা। নিয়মিত পরিচর্যা, সঠিক ব্যবস্থাপনা এবং কঠোর পরিশ্রমে এখন তার বাগানের গাছে গাছে ঝুলছে আঙুরের থোকা। অল্প সময়েই এই বাগান এলাকায় ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি করেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, শার্শায় আগে কখনো এমন আঙুর বাগান দেখা যায়নি। প্রতিদিনই দূর-দূরান্ত থেকে মানুষ এই বাগান দেখতে আসছেন। অনেকেই আধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে আগ্রহী হচ্ছেন এবং নতুনভাবে চাষাবাদের স্বপ্ন দেখছেন।

তরুণ উদ্যোক্তা ইমন হোসেন বলেন, “ইউটিউব দেখে সাহস পেয়েছি। শুরুতে অনেকেই সন্দেহ করেছিল, কিন্তু এখন ফল দেখে সবাই অবাক। সঠিক প্রশিক্ষণ ও সরকারি সহায়তা পেলে ভবিষ্যতে আরও বড় পরিসরে আঙুর চাষ করতে চাই। পাশাপাশি অন্য তরুণদেরও এ কাজে উৎসাহিত করতে চাই।”

শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা জানান, চলতি অর্থবছরে উপজেলায় প্রায় ২ বিঘা জমিতে পরীক্ষামূলকভাবে রাশিয়ান বাইকুনুর জাতের আঙুর চাষ হচ্ছে। কৃষকদের নিয়মিত কারিগরি সহায়তা, প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সফলভাবে আঙুর উৎপাদন করতে পারেন।

তিনি আরও বলেন, দেশের আবহাওয়া ও মাটির সঙ্গে খাপ খাইয়ে নতুন ফলের চাষ সম্প্রসারণে কৃষি বিভাগ কাজ করছে। সঠিক পরিচর্যা ও পরিকল্পনার মাধ্যমে আঙুর চাষও এ অঞ্চলে সম্ভাবনাময় হয়ে উঠতে পারে।

স্থানীয়ভাবে এ উদ্যোগ ইতোমধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে। কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, তরুণদের এমন উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন- অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

‘দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি’—চীন ও মালয়েশিয়া সফর নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য

সংসদে অতিরিক্ত সময় চাওয়ায় স্পিকারের রসিকতা, ‘এখন সময় চাইয়া লজ্জা দেবেন না’

রোহিঙ্গা সংকট সমাধানে ইতিবাচক ভূমিকার আশ্বাস দিয়েছে চীন: মির্জা ফখরুল

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মিরপুর বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামীলীগের নৈরাজ্যর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘কারবালার প্রান্তর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১১

ধর্মপাশা সেলবরষ ইউনিয়নে কৃষক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি আমিন দোজা

১২

কিশোরগঞ্জে বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও উন্নয়ন পরিকল্পনা অনুষ্ঠিত

১৩

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে কিশোরগঞ্জে আলোচনা সভা

১৪

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

১৬

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

১৭

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

১৮

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

২০