ধর্মপাশায়, ছুটি ছাড়াই বিদ্যালয়ে ৬দিন অনুপস্থিতি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস – দৈনিক দেশেরকথা
Desher Kotha
১ মে ২০২৬, ৮:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধর্মপাশায়, ছুটি ছাড়াই বিদ্যালয়ে ৬দিন অনুপস্থিতি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থার আশ্বাস

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি>সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সুনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক ছুটি ছাড়াই বিদ্যালয়ে ৬দিন অনুপস্থিত থাকায় ছাত্র অবিভাবকদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে জানা যায়, সহকারী শিক্ষক অলি গত শনিবার (২৫ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পর্যন্ত টানা ছয় দিন বিদ্যালয়ে অনুউপস্থিত রয়েছে। এতে বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ও শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান চরমভাবে ব্যাহত হতে দেখা গেছে। এছাড়াও অভিযোগ আছে, দেরি করে স্কুলে আসা ও সময়ে আগেই স্কুল ত্যাগের।

শিক্ষকদের নিয়মিত উপস্থিতি ও দায়িত্বশীলতা শিক্ষার মান নিশ্চিত করার মূল ভিত্তি। এ ঘটনায় স্বচ্ছ তদন্ত ও যথাযথ পদক্ষেপের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল।

স্কুলে অনুপস্থিত থাকার বিষয়টি মুঠোফোনে জানতে চাইলে, সহকারী শিক্ষক অলি বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অবহিত করা হয়েছে এবং উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে সমন্বয় করা হবে। বিস্তারিত জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, আমি ঢাকায় চিকিৎসার জন্য এসেছি, তোমরা সাংবাদিকদের কাজ নেই, মাঠে গিয়ে কৃষকদের ফসলি জমির কাজ কর।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, প্রথমে তিনি মুঠোফোনে তিন দিনের জন্য অনুপস্থিত থাকার কথা জানালেও পরবর্তীতে আরও তিন দিন অতিবাহিত হলেও তিনি বিদ্যালয়ে আসেননি। বিষয়টি স্যারকে (উপজেলা শিক্ষা কর্মকর্তা) জানানো হয়েছে। এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে অনিয়মিত স্কুলে আসার অভিযোগ ছিল।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দ্বীন মোহাম্মদ বলেন, উক্ত ছুটির বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। এর আগেও অনুপস্থিতি নিয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে একটি অভিযোগের তদন্ত হয়েছে। বিনা অনুমতিতে এই ধরনের অনুপস্থিতি বিভাগীয় শৃঙ্খলার পরিপন্থী। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মিরপুর বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামীলীগের নৈরাজ্যর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘কারবালার প্রান্তর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

ধর্মপাশা সেলবরষ ইউনিয়নে কৃষক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি আমিন দোজা

কিশোরগঞ্জে বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও উন্নয়ন পরিকল্পনা অনুষ্ঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে কিশোরগঞ্জে আলোচনা সভা

১০

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

১২

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

১৩

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

১৪

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৬

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

১৭

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

১৮

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

১৯

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

২০