তাহসানের সব স্মৃতি মুছে ফেললেন রোজা – দৈনিক দেশেরকথা
Desher Kotha
১৮ জানুয়ারী ২০২৬, ৬:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তাহসানের সব স্মৃতি মুছে ফেললেন রোজা

ঠিক এক বছর আগে বিয়ের পিঁড়িতে বসে বিনোদন অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। যুক্তরাষ্ট্রপ্রবাসী রূপসজ্জাশিল্পী রোজা আহমেদের সঙ্গে তার বিয়ের খবর তখন ছিল বিনোদন জগতের টক অব দ্য টাউন। নতুন এই সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহ ও কৌতূহলেরও কমতি ছিল না।

তবে সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই তাদের দাম্পত্য জীবনে ভাঙনের সুর শোনা যায়। সম্প্রতি তাহসান নিজেই নিশ্চিত করেছেন, তিনি আর রোজা আহমেদের সঙ্গে একসঙ্গে থাকছেন না। বর্তমানে তারা আলাদা জীবন যাপন করছেন। এই ঘোষণার পর ভক্তদের মধ্যে হতাশা তৈরি হলেও অনেকেই আশা করেছিলেন, হয়তো সময়ের সঙ্গে ভুল বোঝাবুঝি কেটে গিয়ে আবারও কাছাকাছি আসবেন তারা।

এই আশার বড় কারণ ছিল রোজার সামাজিক যোগাযোগমাধ্যম। বিচ্ছেদের গুঞ্জনের মাঝেও তার ইনস্টাগ্রাম প্রোফাইলে তাহসানের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি এবং নিজের নামের পাশে যুক্ত থাকা ‘খান’ পদবি ভক্তদের মনে পুনর্মিলনের সম্ভাবনা জাগিয়ে রেখেছিল।

তবে সব জল্পনার অবসান ঘটিয়ে রোজা আহমেদের সাম্প্রতিক এক সিদ্ধান্তই তাদের বিচ্ছেদের বিষয়টি আরও স্পষ্ট করে তুলেছে। তার ইনস্টাগ্রাম প্রোফাইল ঘেঁটে দেখা গেছে, তাহসানের সঙ্গে তোলা সব ছবি ও স্মৃতি মুছে ফেলেছেন তিনি। একই সঙ্গে নিজের নামের পাশে থাকা ‘খান’ পদবিটিও সরিয়ে দিয়েছেন রোজা। বিষয়টি অনেকের কাছেই সম্পর্কের চূড়ান্ত ইতি টানার ইঙ্গিত হিসেবে ধরা পড়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ের পর রোজা আহমেদকে বিয়ে করেছিলেন তাহসান খান। পেশায় একজন অভিজ্ঞ মেকআপ আর্টিস্ট রোজা। বিয়ের পর শুরুতে সবকিছু স্বাভাবিক মনে হলেও কয়েক মাসের মধ্যেই তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়, যা শেষ পর্যন্ত বিচ্ছেদের দিকেই গড়ায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়োজকরা আমাদের বাদ পড়া দেখতে চায়—ইরানের অধিনায়ক

আত্রাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন- অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

‘দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি’—চীন ও মালয়েশিয়া সফর নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য

সংসদে অতিরিক্ত সময় চাওয়ায় স্পিকারের রসিকতা, ‘এখন সময় চাইয়া লজ্জা দেবেন না’

রোহিঙ্গা সংকট সমাধানে ইতিবাচক ভূমিকার আশ্বাস দিয়েছে চীন: মির্জা ফখরুল

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মিরপুর বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামীলীগের নৈরাজ্যর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘কারবালার প্রান্তর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১০

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১২

ধর্মপাশা সেলবরষ ইউনিয়নে কৃষক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি আমিন দোজা

১৩

কিশোরগঞ্জে বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও উন্নয়ন পরিকল্পনা অনুষ্ঠিত

১৪

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে কিশোরগঞ্জে আলোচনা সভা

১৫

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

১৭

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

১৮

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

১৯

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০