শেখ হাসিনার রায় দ্রুত কার্যকর করতে হবে : ছাত্রশিবির সভাপতি – দৈনিক দেশেরকথা
arif khanh
১৮ নভেম্বর ২০২৫, ৫:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার রায় দ্রুত কার্যকর করতে হবে : ছাত্রশিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম জানিয়েছেন, গণহত্যার রায় নিয়ে দেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলেও দ্রুত সময়ের মধ্যে এই রায় কার্যকর করাই এখন সবচেয়ে জরুরি। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে ভোলা জেলা পরিষদ হলরুমে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ভোলা সরকারি কলেজ শাখা ছাত্রশিবির এ অনুষ্ঠানের আয়োজন করে।

তিনি বলেন, আমরা ছাত্রশিবির শুরু থেকেই দ্রুত রায় প্রদানের দাবিতে গণমিছিলসহ নানা কর্মসূচি পালন করেছি। ধীরগতিতে হলেও অবশেষে গণহত্যার রায় হয়েছে, তবে এটুকু যথেষ্ট নয়। শেখ হাসিনা যেহেতু ভারতে পলাতক আছেন, তাই তাঁকে ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকর করা প্রয়োজন।

পুলিশপ্রধান মামুনের সাজা নিয়ে অসন্তোষ জানিয়ে ছাত্রশিবির সভাপতি বলেন, তিনি যে অপরাধ করেছেন তার পূর্ণ ন্যায়বিচার হয়নি। আমরা তার সর্বোচ্চ শাস্তির দাবি করছি। তার বিষয়ে আপিল ও রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ছাত্রলীগের সমালোচনা করে জাহিদুল ইসলাম বলেন, ছাত্রলীগ গণহত্যাকারী সংগঠন। তারা ক্যাম্পাসে ফ্যাসিবাদী রাজনীতি করেছে এবং ছাত্ররাজনীতিকে কলুষিত করেছে।

অনুষ্ঠানে ভোলা সরকারি কলেজ ছাত্রশিবির সভাপতি ইমরান হোসাইনের সভাপতিত্বে বক্তৃতা দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির স্পোর্টস সম্পাদক হারুন অর রশিদ রাফি, পাঠাগার সম্পাদক সোহেল রানা, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. পারভেজ হোসেইন, ভোলা শহর শাখা ছাত্রশিবির সভাপতি আব্দুল্লাহ আল আমিন ও সাধারণ সম্পাদক মো. হাসনাইন আহমেদসহ অন্যান্য নেতারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন- অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

‘দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি’—চীন ও মালয়েশিয়া সফর নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য

সংসদে অতিরিক্ত সময় চাওয়ায় স্পিকারের রসিকতা, ‘এখন সময় চাইয়া লজ্জা দেবেন না’

রোহিঙ্গা সংকট সমাধানে ইতিবাচক ভূমিকার আশ্বাস দিয়েছে চীন: মির্জা ফখরুল

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মিরপুর বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামীলীগের নৈরাজ্যর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘কারবালার প্রান্তর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১১

ধর্মপাশা সেলবরষ ইউনিয়নে কৃষক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি আমিন দোজা

১২

কিশোরগঞ্জে বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও উন্নয়ন পরিকল্পনা অনুষ্ঠিত

১৩

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে কিশোরগঞ্জে আলোচনা সভা

১৪

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

১৬

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

১৭

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

১৮

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

২০