ব্রাকসু গঠনতন্ত্রের ত্রুটি সংশোধনের দাবি ছাত্রদল সমর্থিত প্যানেলের   – দৈনিক দেশেরকথা
arif khanh
৬ নভেম্বর ২০২৫, ৭:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাকসু গঠনতন্ত্রের ত্রুটি সংশোধনের দাবি ছাত্রদল সমর্থিত প্যানেলের  

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ  (ব্রাকসু) নির্বাচনের আগে গঠনতন্ত্রের ত্রুটিপূর্ণ ধারাগুলো সংশোধনের দাবি জানিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল সমর্থিত প্যানেলের। বুধবার (৬ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে তারা বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর গত ২৮ অক্টোবর ব্রাকসু নীতিমালা অনুমোদিত হলেও এতে বেশ কিছু মৌলিক ত্রুটি রয়েছে, যা ছাত্র সংসদের গণতান্ত্রিক কাঠামো এবং সুষ্ঠু প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বাধাগ্রস্ত করবে।

নেতাকর্মীদের পক্ষ থেকে উল্লেখ করা ত্রুটিগুলোর মধ্যে রয়েছে—

নারী শিক্ষার্থীদের জন্য সুনির্দিষ্ট প্রতিনিধিত্বের পদ না রাখা, কেন্দ্রীয় লাইব্রেরি ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদ বাদ দেওয়া, বিজ্ঞান-প্রযুক্তি-স্বাস্থ্য ও পরিবেশের মতো ভিন্নধর্মী বিষয়কে একই পদে একীভূত করা, ব্রাকসু কাঠামোয় অনাস্থা প্রস্তাবের ধারা যুক্ত করে সংসদের স্বাধীনতা সীমিত করা এবং সভাপতি ও কোষাধ্যক্ষ—দুটি গুরুত্বপূর্ণ পদ একই ব্যক্তির হাতে ন্যস্ত করার বিধান। এছাড়া নীতিমালায় মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদও রাখা হয়নি বলে দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে বক্তারা আরও জানান, গত ৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে উপাচার্যের উপস্থিতিতে মতবিনিময় সভায় অধিকাংশ শিক্ষার্থী উল্লিখিত ত্রুটিগুলো তুলে ধরে দ্রুত সংশোধনের প্রস্তাব করেন। প্রস্তাবের মধ্যে ছিল—এজিএস পদে নারী প্রার্থীর জন্য সংরক্ষণ বা নারী/ছাত্রীবিষয়ক সম্পাদক পদ সৃষ্টি, মানবাধিকার ও আইন সম্পাদকসহ লাইব্রেরি ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদ পুনঃপ্রতিষ্ঠা এবং ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে সভাপতি ও কোষাধ্যক্ষ পদ পৃথক রাখা।

বক্তারা বলেন, “আমরা নির্বাচন বানচাল করতে চাই না। বরং শিক্ষার্থীদের অংশগ্রহণ, অধিকার ও প্রতিনিধিত্ব নিশ্চিত করে একটি স্বচ্ছ, গণতান্ত্রিক ও শিক্ষার্থীবান্ধব ব্রাকসু নির্বাচন চাই।”

তারা আরও বলেন, ছাত্র সংসদ কেবল একটি নির্বাচন নয়; এটি নেতৃত্ব বিকাশ, অধিকার আদায় এবং গণতান্ত্রিক চর্চার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তাই নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে শিক্ষার্থীদের মতামত গ্রহণ করা প্রয়োজন ছিল।

সংবাদ সম্মেলনের শেষে তারা ব্রাকসু গঠনতন্ত্রের ত্রুটিগুলো দ্রুত সংশোধন করে শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মিরপুর বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামীলীগের নৈরাজ্যর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘কারবালার প্রান্তর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

ধর্মপাশা সেলবরষ ইউনিয়নে কৃষক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি আমিন দোজা

কিশোরগঞ্জে বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও উন্নয়ন পরিকল্পনা অনুষ্ঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে কিশোরগঞ্জে আলোচনা সভা

১০

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

১২

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

১৩

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

১৪

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৬

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

১৭

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

১৮

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

১৯

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

২০