ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আন্তর্জাতিক সম্পাদক পদে জয়ী হয়েছেন চোখ হারানো জসীমউদ্দিন খান। ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ প্যানেলের এই প্রার্থী বিপুল ব্যবধানে জয় পান। তিনি পেয়েছেন ৯ হাজার ৭০৬ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ সাকি পেয়েছেন ৩ হাজার ৯২২ ভোট।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বুধবার (১০ সেপ্টেম্বর) সিনেট ভবনে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
ফলাফলে দেখা যায়, শিবির সমর্থিত প্যানেল থেকে ভিপি, জিএস ও এজিএসসহ ১২টি সম্পাদক পদের মধ্যে ৯টিতেই বড় ব্যবধানে জয় পেয়েছেন তাদের প্রার্থীরা। এভাবে ডাকসুর ইতিহাসে অন্যতম বড় সাফল্য অর্জন করল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’।
এবারের নির্বাচনে মোট ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে ৫ জন, জিএস পদে একজন এবং এজিএস পদে ৪ জন লড়েন।
মন্তব্য করুন