1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
প্রতিদিন মাত্র ৫ মিনিট কাজ করলেই মিলবে বিলাসবহুল গাড়ি, ফ্ল্যাট আর লাখ টাকার আয়! – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াত অপরাধ স্বীকার না করা পর্যন্ত ‘মুক্তিযুদ্ধ কার্ড’ থাকবে: ডা. জাহেদ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান দুই হত্যা মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় সাবেক গৃহশিক্ষকের ফাঁসির রায় ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ ‘কুইচি’ নোয়াখালীর প্রাইম হাসপাতালে রোগীর মৃত্যুকে ঘিরে বিক্ষোভ কুড়িগ্রামে অসহায় দুই পরিবারের মাঝে ঘর নির্মাণ সামগ্রী বিতরণ শ্রীপুরে মে দিবসে শ্রমজীবী মানুষকে নাসিম মন্ডলের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জাবির আইন বিভাগে জমকালো নবীন বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা আক্রান্ত শিশুদের ৭৪ শতাংশই হামের কোনো টিকা নেয়নি: স্বাস্থ্য অধিদফতর

প্রতিদিন মাত্র ৫ মিনিট কাজ করলেই মিলবে বিলাসবহুল গাড়ি, ফ্ল্যাট আর লাখ টাকার আয়!

অনলাইন ডেস্ক
  • প্রকাশ রবিবার, ২০ জুলাই, ২০২৫

বিশ্বের প্রথম এমন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু হয়েছে যেখানে মাত্র ৫ মিনিট কাজ করলেই আপনি হয়ে উঠতে পারেন কোটিপতি!

বিজ্ঞানীরা জানিয়েছেন, এক বিশেষ “ড্রিম-অ্যালগরিদম”-এর মাধ্যমে মানুষ এখন দিনে মাত্র ৫ মিনিট মোবাইলের একটি অ্যাপে ক্লিক করলেই আয় করতে পারবে লক্ষাধিক টাকা! এই অ্যাপে কোনো প্রকার দক্ষতা, অভিজ্ঞতা কিংবা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। শুধু চোখ খুলে ক্লিক করুন আর টাকা গুনুন।

ঢাকার মিরপুরের রাজীব হোসেন নামের এক তরুণ জানালেন, “আমি প্রথমে বিশ্বাসই করিনি। কিন্তু তিনদিন ৫ মিনিট করে ক্লিক করার পরই আমার অ্যাকাউন্টে আসে ২ লাখ টাকা! এখন আমি গাড়ি কিনছি, ফ্ল্যাট খুঁজছি।”

এমনকি অ্যাপটি ব্যবহার করে ইতোমধ্যে ৩০ জনের বেশি মানুষ দুবাই ভ্রমণে গেছেন, বিলাসবহুল হোটেলে উঠেছেন এবং নিজের নামে জমি কিনেছেন।

বিশ্বখ্যাত ধনকুবের এলন মাস্কও নাকি এই অ্যাপটির প্রতি আগ্রহ প্রকাশ করেছেন!

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, “এটা শুনতে যতই অবিশ্বাস্য লাগুক, আসলেই এটা… সম্পূর্ণ মিথ্যা!”

হ্যাঁ, আপনি ঠিকই পড়ছেন। এটা নিছকই একটি কাল্পনিক সংবাদ। কিন্তু এরকম প্রলোভনময় শিরোনামেই প্রতিদিন ফাঁদে পড়ছে হাজারো মানুষ। সাবধান থাকুন, গুজবে কান দেবেন না।

বি.দ্র.: এই সংবাদটি সম্পূর্ণই কল্পনা-নির্ভর এবং পাঠকদের সতর্ক করার উদ্দেশ্যে রচিত। বাস্তবে এমন কিছু নেই।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park