হারিয়ে যাচ্ছে চারুশিল্পীদের হাতে লেখা ব্যানার-পোস্টারের জীবিকা – দৈনিক দেশেরকথা
arif khanh
২৩ এপ্রিল ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হারিয়ে যাচ্ছে চারুশিল্পীদের হাতে লেখা ব্যানার-পোস্টারের জীবিকা

এক সময় যে কোন সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানের বিষয়বস্তু, উপস্থিত ব্যক্তিবর্গের নাম ও উদ্দেশ্য তোলে ধরতে প্রয়োজন হতো চারুশিল্পীদের রঙ-তুলির আচঁড়ে হাতে লেখা পোস্টার, ব্যানার, বিজ্ঞাপন,  এপিটাফ। শুধু কি অনুষ্ঠানের, দোকানপাটের নাম, স্কুল-কলেজ, বাস-ট্রাক, রিক্সা, লঞ্চের লিখনিতে চারুশিল্পীদের কদর ছিলো বেশ। বর্তমানে প্রযুক্তির ছোঁয়ায় ডিজিটাললাইজেশন প্যানা, পিভিসি, ইলেক্ট্রিক লাইট বোর্ড, পাথর, প্লাস্টিক ও স্টীলের কাজ জায়গা  করে নিয়েছে চারুশিল্পীদের বদলে। এতে কাজ না পেয়ে কর্মহীন হয়ে পড়া চারুশিল্পীদের হাতে লেখা রঙ-তুলির আচঁড়ের ব্যানার, পোস্টার, বিজ্ঞাপণ, এপিটাফ হারিয়ে যাচ্ছে। 

কাপড় কিংবা টিনে হাতে লেখা চারুশিল্পীদের কাজের ধীর গতি, সময় বেশি লাগা ও গথবাঁধা ডিজাইনের বিপরিতে কম্পিউটারের গ্রাফিক্সের সাহায্যে প্যানা, পিভিসি, স্টীল, পাথর ও প্লাস্টিকের কাজে মনমতো সৌন্দর্য্য বর্ধক ডিজাইন ও সময় কম লাগার কারনে প্রযুক্তির দিকেই ছুটছে মানুষ। 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মতি আর্ট, ফণী আর্ট, সুচিত্র আর্ট, আমির আর্ট, জিলানি আর্ট, সৈনিক আর্ট, মদিনা আর্ট, হীরা সাইন, হিরা আর্ট, শাওন এ্যাড, মক্কা আর্ট থাকলেও এখন কোন রকমে টিকে আছে ফণী আর্ট। কেউ কাজ কমে আসায় চলে গেছেন অন্য পেশায় আবার কেউ বেছে নিয়েছেন ডিজিটালাইজেশনকে। কেউ করছেন মাঝেসাঝে। 

ফণী আর্টের স্বত্তাধিকারি ফণী ভূষণ পাল জানান, এক সময় অনেক চাহিদা ছিলো, রাত-দিন কাজ করতাম। এখন বলতে গেলে কাজ নাই । সবাই ডিজিটাল প্যানা, পিভিসি, স্টিকারের কাজ করে। কোন রকমে পড়ে আছি আরকি! 

আরো জানা যায়, ফণী ভূষণ পালের ছেলে সাগর পালকে শিখিয়েছেন গ্রাফিক্সের কাজ। যে কাজ করতে তার বাবার দিন লেগে যেতো সে কাজ কয়েক মিনিটের মধ্যেই করে থাকেন।

সংস্কৃতিকর্মী  জাকির হোসেন জানান, আমরা আগে কোন অনুষ্ঠান করতে গেলে ছুটে যেতাম মতি আর্ট  কিংবা ফণী আর্টের দোকানে। কয়েকদিন আগে অর্ডার করে রাখতে হতো। কাপড়ের উপর সুন্দর হাতের অক্ষরে লেখা হতো তখন।

সিনিয়র সাংবাদিক কান্তি কুমার ভট্টাচার্য্য জানান, আমাদের সময়টা এখনকার থেকে ভিন্ন রকম ছিলো। এক ব্যানার দিয়ে শুধু সাল-তারিখ পরিবর্তন করে চলতাম আমরা। এখন তো বছর বছর ব্যানার বানানো যায়। সুবিধাও বেশি, দামে কম। 

প্রফেসর আশরাফুল হক জানান, চারুশিল্পীদের হাতে লেখা কাজগুলো এখন আর চোখে পড়ে না। খুব সাবধানতার সাথে কাজ করে আনতে হতো। কোন ভুল হলে আবার লেখানোটা অনেক সময়ের ব্যাপার ছিলো। এখনকার জেনারেশন এই কাজ গুলো সম্পর্কে হয়তো লেখনিতে জানবে তবে এটার যে কি এক সৌন্দর্য ও সময় ছিলো তা কখনো বুঝবে না। 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে অতিরিক্ত সময় চাওয়ায় স্পিকারের রসিকতা, ‘এখন সময় চাইয়া লজ্জা দেবেন না’

রোহিঙ্গা সংকট সমাধানে ইতিবাচক ভূমিকার আশ্বাস দিয়েছে চীন: মির্জা ফখরুল

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মিরপুর বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামীলীগের নৈরাজ্যর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘কারবালার প্রান্তর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

ধর্মপাশা সেলবরষ ইউনিয়নে কৃষক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি আমিন দোজা

১০

কিশোরগঞ্জে বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও উন্নয়ন পরিকল্পনা অনুষ্ঠিত

১১

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে কিশোরগঞ্জে আলোচনা সভা

১২

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

১৪

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

১৫

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

১৬

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৮

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

১৯

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

২০