চুয়াডাঙ্গায় হোমওয়ার্ক না করায় ৭ বছরের শিশুকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ – দৈনিক দেশেরকথা
Desher Kotha
৬ সেপ্টেম্বর ২০২৩, ৫:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় হোমওয়ার্ক না করায় ৭ বছরের শিশুকে পিটিয়ে জখম, থানায় অভিযোগ

চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলায় হোমওয়ার্ক না করায় আফান রহমান ফারহান নামের ৭ বছর বয়সী এক শিশুকে নির্মমভাবে পিটিয়ে জখম করেছে এক মাদরাসা শিক্ষক।

আহত শিশুটিকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টম্বর) সকালে উপজেলার চর-যাদবপুর গ্রামের দারুল আকরাম নুরানী মাদরাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক সজিবের বিরুদ্ধে এদিন বিকেলে আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শিশুর বড় ভাই হাফিজ।

হাফিজ এই প্রতিনিধিকে বলেন, আমার ভাই ওই মাদরাসায় প্রথম শ্রেণির ছাত্র। আজ হোমওয়ার্ক করে না করায় শিক্ষক সজিব বেত দিয়ে আমার ভাইকে বেধড়ক মারধর করেছে। ভাইকে চিকিৎসা দিয়েছি। অভিযুক্ত শিক্ষকের শাস্তির জন্য থানায় লিখিত অভিযোগ করেছি।

তিনি আরও বলেন, সকালে আমার মা মাদরাসায় গেলে সেখানের ছাত্ররা জানান ফারহানকে বেধড়ক মারধর করেছে। মারের প্রকোপে সে মুত্রত্যাগ করে ফেলে। বাড়িতে নিয়ে আসার পর গোসলের সময় তার পিঠে মারধরের চিহ্ন দেখে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। হোমওয়ার্কের জন্য একটু আধটু মারধর করে থাকেন শিক্ষকরা। তাই বলে এভাবে অমানবিকভাবে মারধর করাটা অন্যায়। আমরা ওই শিক্ষকের বিচার দাবি করছি।

আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, হোমওয়ার্ক না করায় শিক্ষক একটু বেশিই মারধর করেছে। এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মিরপুর বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামীলীগের নৈরাজ্যর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘কারবালার প্রান্তর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

ধর্মপাশা সেলবরষ ইউনিয়নে কৃষক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি আমিন দোজা

কিশোরগঞ্জে বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও উন্নয়ন পরিকল্পনা অনুষ্ঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে কিশোরগঞ্জে আলোচনা সভা

১০

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

১২

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

১৩

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

১৪

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৬

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

১৭

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

১৮

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

১৯

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

২০