কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও তিস্তা নদ-নদীর পানি কমতে থাকলেও বেড়েছে নদী ভাঙ্গন – দৈনিক দেশেরকথা
Desher Kotha
২৪ জুন ২০২৩, ৩:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও তিস্তা নদ-নদীর পানি কমতে থাকলেও বেড়েছে নদী ভাঙ্গন

দেশেরকথা

কুড়িগ্রাম প্রতিনিধি>কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও তিস্তা নদ-নদীর পানি কমতে থাকলেও শুরু  হয়েছে নদী ভাঙ্গন।

 পানি কমায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে চরাঞলের বানভাসী মানুষের মধ্যে।২৪ জুন দুপুর পর্যন্ত প্রত্যেকটি পয়েন্টে পানি অনেকটা  কমেছে।কিন্তু নদীর ভাঙন বৃদ্ধি পেয়ে আর এক দুচিন্তায় চরাঞলবাসী। তবে এখনও দুর্ভোগ কমেনি চরাঞ্চলের বন্যা কবলিত মানুষদের।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণ কক্ষ বলছে, ধরলা ছাড়া কুড়িগ্রামের সবকটি নদ-নদীর পানি কমছে।   ব্রহ্মপুত্র নদের পানি নুন খাওয়া ও চিলমারী গেজ স্টেশনে উল্লেখযোগ্য মাত্রায় হ্রাস পেয়েছে।ধরলা ও তিস্তা নদীর পানিও কমেছে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪-২৫ জুন থেকে পানির সমতল হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী দুই সপ্তাহে এ অঞ্চলে বড় ধরনের বন্যার সম্ভাবনা নেই বলে পাউবো প্রকাশিত

পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা জানায়, নদ-নদীর পানি কমছে। সার্বিক অবস্থার ওপর সতর্ক নজর রাখা হচ্ছে। চলমান পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সহায়তা বিতরণ করছে স্থানীয় প্রশাসন।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, এখনও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি। যেভাবে নিম্নঞ্চল প্লাবিত হয়েছে সেটা স্বাভাবিক। নদ নদীর পানি কমার খবর পাওয়া যাচ্ছে। আশা করছি দুই একদিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হতে শুরু করবে। আমরা সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছি। ক্ষতিগ্রস্ত কিছু পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।

পাউবো কুড়িগ্রাম জেলা নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল-মামুন বলেন, বন্যা সতর্কীকরণের পূর্বাভাস অনুযায়ী সমতলে পানি কমার সম্ভাবনা রয়েছে। আগামী দুই সপ্তাহে বড় ধরনের বন্যার আশঙ্কা নেই।

এদিকে পানি কমার সাথে সাথে চরাঞলের জেগে ওঠা এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে।উলিপুর উপজেলার ব্রম্মপুত্র নদ বেষ্টিত সাহেবের আলগা ইউনিয়ন চেয়ারম্যান তার ইউনিয়নের ভাঙ্গন রোধের জন্য উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মিরপুর বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামীলীগের নৈরাজ্যর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘কারবালার প্রান্তর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

ধর্মপাশা সেলবরষ ইউনিয়নে কৃষক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি আমিন দোজা

কিশোরগঞ্জে বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও উন্নয়ন পরিকল্পনা অনুষ্ঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে কিশোরগঞ্জে আলোচনা সভা

১০

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

১২

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

১৩

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

১৪

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৬

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

১৭

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

১৮

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

১৯

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

২০