ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে সংঘর্ষ আহত ৩, থানায় মামলা – দৈনিক দেশেরকথা
Desher Kotha
২৩ নভেম্বর ২০২২, ৬:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে সংঘর্ষ আহত ৩, থানায় মামলা

দিন-দুপুরে দলবল নিয়ে জোরপূর্বক জমি দখল ও সফিকুল ইসলামের পরিবারের লোকজনকে মারধরের অভিযোগ উঠেছে আব্দুল মতিন গ্যাং ও তার লোকজনের বিরুদ্ধে। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করান আত্মীয় ও স্থানীয়রা।

সোমবার ( ২১ নভেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কিসামত (শুখানপুখুরী) এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সফিকুল ইসলাম এ ঘটনায় পরের দিন মঙ্গলবার সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল মতিনের পরিবারের লোকজন দীর্ঘদিন যাবত সফিকুল ইসলামের সাথে কারণে-অকারনে ঝগড়া করে আসছিলেন। তারই ধারাবাহিকতায় গত সোমাবার ( ২১ নভেম্বর) বিকেলে রাসায়নিক সার ক্রয়ের জন্য স্থানীয় বাজারের উদ্দেশ্য রওনা হলে এই সুযোগে মতিন গ্যাং আমার জমিতে অনধিকার প্রবেশ করে মহেন্দ্র হালচাষ করেন।

এসময় সফিকুল ইসলামের মা ও তার স্ত্রী বাঁধা দিতে গেলে আসামীরা তাদেরকে লাঠি শোঠা দিয়ে মারধর করে। সফিকুল ইসলাম তার মা ও স্ত্রীকে উদ্ধার করে বাড়িয়ে আসার চেষ্টা করলে মতিন গ্যাং দেশীয় ছোড়া, রামদা, লাঠি নিয়ে মারপিট করলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে এবং রানু বেগম (৪০) সফিকুলের বৃদ্ধা মাকে মাটিতে ফেলে গলা চেপে ধরেন।

তার মাকে বাঁচাতে গেলে তার স্ত্রীকেও দেশীয় অস্ত্র দিয়ে জোরে কোপ মারলে তার মাথা অনেক টা কেটে কেটে যায়। পরে স্থানীয় ও আত্মীয়রা উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করান। ভুক্তভোগী সফিকুল ইসলাম জানান, মতিন গ্যাং পূর্ব পরিকল্পনা অনুযায়ী লাঠিশোঠা, দেশীয় অস্ত্র নিয়ে আমার তফশীলকৃত আবাদি জমিতে মহেন্দ দিয়ে হালচাষ করতে গেলে আমার মা ও স্ত্রী বাঁধা দিলে তারা মিলে লাঠি ও লোহার রড দিয়ে তাদের মারধর করেন।

খবর পেয়ে আমি ঘটনাস্থলে গেলে আমাকে তারা এলোপাথালী মারধর করতে থাকে। এসময় আসামীরা আমার মা কে লোহার রড দিয়ে হাতে-পায়ে আঘাত করলে আমার মায়ের হাতে কনুই ভেঙ্গে যায় আর আমার স্ত্রীর মাথা অনেক কেটে যায়। আমার পকেটে সার ক্রয়ের ৫৩ হাজার টাকাও তারা ছিনিয়ে নিয়ে যায়। আমাদের ডাক শুনে স্থানীয়রা ঘটনাস্থলে আসলে তাদের পরামর্শে ৯৯৯ লাইনে ফোন করে পুলিশকে খরব দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে আসলে আসামীরা পালিয়ে যায়।

আমি বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা করেছি। মামলা করার পর থেকেই আসামীরা বিভিন্ন ভাবে আমাকে ও আমার পরিবারকে হুমকি দিচ্ছে। আমি প্রশাসনের কাছে সুষ্টু বিচার চাই। এদিকে অভিযুক্ত আব্দুল মতিন গ্যাং এর সাথে যোগাযোগ করলে তাদের কাউকে পাওয়া যায়নি। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, এ বিষয়ে সফিকুল ইসলামেরপক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মিরপুর বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামীলীগের নৈরাজ্যর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘কারবালার প্রান্তর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

ধর্মপাশা সেলবরষ ইউনিয়নে কৃষক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি আমিন দোজা

কিশোরগঞ্জে বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও উন্নয়ন পরিকল্পনা অনুষ্ঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে কিশোরগঞ্জে আলোচনা সভা

১০

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

১২

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

১৩

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

১৪

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৬

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

১৭

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

১৮

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

১৯

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

২০