1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সুখ আছে কোথায় – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আক্রান্ত শিশুদের ৭৪ শতাংশই হামের কোনো টিকা নেয়নি: স্বাস্থ্য অধিদফতর হরমুজ প্রণালিতে ইরানের টোল প্রস্তাব প্রত্যাখ্যান করল উপসাগরীয় ৬ দেশ বিমানের বহর সম্প্রসারণে ১৪টি বোয়িং কিনছে সরকার, বৃহস্পতিবার বড় চুক্তি সই শ্রীপুরে পানিবন্দী ২০ পরিবারকে রক্ষায় এগিয়ে এলেন বিএনপি নেতা মোশারফ হোসেন সরকার কিশোরগঞ্জে ভিসা প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আকাশের বিরুদ্ধে  সংরক্ষিত নারী আসনে ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত, গেজেট প্রকাশ বৃহস্পতিবার প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি, ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা এনআইডি আবেদনে এসএসসি সনদ আপলোড বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন স্বাক্ষর জালিয়াতি করে তেল উঠানোর সময়  দুই যুবকের জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, কৃষি সহযোগিতা নিয়ে আলোচনা

সুখ আছে কোথায়

দেশেরকথা
  • প্রকাশ সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩

সুখ আছে কোথায় বলতে পারো কি তুমি?

সুখের জন্য তো করেছো বিঘা বিঘা জমি।

করেছো বাড়ি-গাড়ি পেয়েছো সুন্দরী নারী,

তবুও সুখের জন্য তোমার কেন এত আহাজারি?

তোমার আর কত লাগবে সুখ?

সুখের জন্য কেন জ্বালাময়ী তোমার এই বুক?

সুখের জন্য তো তুমি স্বজন করেছো পর,

সুখের জন্য তো তুমি ছাড়িয়াছো আপন ঘর।

সুখের স্বপ্ন দেখিতে দেখিতে তোমার দু’চোখে আসেনি ঘুম,

সুখের হিসাব করিতে করিতে কাটিয়া দিয়েছো রাত নিঝুম।

হিসাব না মিললেই হও হতাশা,

কত তোমার লাগবে সুখ আর কত প্রত্যাশা?

প্রকৃত সুখ তো তুমি পাবেনা কোথাও খুজে,

তবু তুমি ঘোর কেন মরিচিকার পিছে?

সুখ তো হলো স্রষ্টার দান,

স্রষ্টা না দিলে পাবেনা সুখ যতই করো চেষ্টা আপ্রাণ।

সুখের জন্য তুমি সেই স্রষ্টাকে গেছো ভূলে,

মনে রেখো ঠাঁই পাবেনা কোন কূলে।

লেখক: মোঃ রমজান হোসেন 

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park