মেঘনায় ট্রলারডুবি : ২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি পুলিশ সদস্য সাইফুলের – দৈনিক দেশেরকথা
arif khanh
১ জুন ২০২৫, ৮:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মেঘনায় ট্রলারডুবি : ২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি পুলিশ সদস্য সাইফুলের

নোয়াখালী প্রতিনিধি : মেঘনায় ট্রলারডুবি : ২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি পুলিশ সদস্য সাইফুলের নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন পুলিশ সদস্য মো. সাইফুল ইসলাম (৩০)।

শনিবার (৩১ মে) দুপুরে ৩৯ যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যাওয়ার পরই শুরু হয় উদ্ধার অভিযান, তবে ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ মেলেনি। শোক ও উৎকণ্ঠায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা ও নিখোঁজ পুলিশ সদস্য সাইফুল ইসলাম লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার চরশাহী গ্রামের গোপাল বাড়ির মো. সিরাজুল ইসলাম ও রহিমা বেগম দম্পতির একমাত্র ছেলে। তিনি নোয়াখালী জেলার পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। প্রায় তিন বছর ধরে নোয়াখালীর বিভিন্ন থানায় তিনি কর্মরত ছিলেন।

জানা গেছে, শনিবার দুপুর ৩টার দিকে হাতিয়ার ভাসানচর থেকে হাতিয়ার করিমবাজার ঘাটে যাওয়ার পথে ডুবচরে ট্রলার ফেটে গিয়ে উল্টে যায়। নদীতে প্রচণ্ড স্রোতের কারণে তিনি দূরে ভেসে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। 

ট্রলারে থাকা জাহাঙ্গীর মাঝি আমাদের মাতৃভূমি কে  বলেন, আমরা মালামাল নিয়ে সকালে নোয়াখালী থেকে ভাসানচর যাই। দুপুরে আসার পথে হঠাৎ বিকট শব্দ হয়। তারপর ট্রলারে পানি ঢুকতে থাকে। হঠাৎ করে ট্রলারটি উল্টে যায়। করিমবাজার এলাকা থেকে তিনটা ট্রলার গিয়ে মানুষদের উদ্ধার করে। তারমধ্যে গিয়াস উদ্দিন নামের একজনের মরদেহ ও হাসিনা খাতুন নামের রোহিঙ্গা নাগরিকের মরদেহ পাওয়া যায়। ৩৯ জনের মধ্যে সাইফুল ইসলামসহ ২ জন এখনো নিখোঁজ আছে।

নিখোঁজ সাইফুলের বোন জান্নাতুল ফেরদাউস স্বপ্না দেশের কথা কে বলেন আমার ভাইকে না পেয়ে আমার বাবা-মা অজ্ঞান হয়ে যাচ্ছেন। তার ঈদে বাড়ি আসার কথা ছিল। সাত দিনের ছুটি পেয়েছে। তারা কুমিল্লায় বদলি হয়েছে। কিন্তু ভাই আমার বাড়ি আসে নাই। এখনো কোনো খোঁজ পাই নাই।

সাইফুল ইসলামের সহকর্মী ইমতিয়াজ হোসেন আমাদের মাতৃভূমিকে  বলেন, সাইফুল ইসলামের সততা, দায়িত্ববোধ ও মিশুক স্বভাবের জন্য থানায় এবং এলাকায় ছিল অত্যন্ত প্রিয় একজন। তার নিখোঁজের ঘটনায় সব সহকর্মী ভেঙে পড়েছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে বাবা-মায়ের বুকে ফেরত এনে দেন।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুতুব উদ্দিন দেশের কথা কে বলেন, রোহিঙ্গা রোগী নিয়ে গত ২৭ মে ভাসানচর এসেছিলেন পুলিশ সদস্য সাইফুল ইসলাম। আবহাওয়া খারাপ থাকায় তারা ফিরে যেতে পারেননি। গতকাল আবার রোহিঙ্গা রোগী নিয়ে ফিরে যাওয়ার পথে ট্রলার ডুবির ঘটনা ঘটে। ২৪ ঘণ্টা পার হলেও সাইফুল ইসলাম এখনো নিখোঁজ রয়েছেন।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ ইব্রাহীম দৈনিক দেশের কথা কে বলেন , ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। মেঘনায় প্রচণ্ড স্রোত এবং খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কাজে কিছুটা বিঘ্ন ঘটেছে। সাইফুল ইসলামের ব্যাগ উদ্ধার করা হয়েছে। সেখানে তার পোষাক ও আইডি কার্ড পাওয়া গেছে। আমরা এখনো আশা ছাড়িনি। সাইফুল অত্যন্ত পরিশ্রমী একজন সদস্য ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়োজকরা আমাদের বাদ পড়া দেখতে চায়—ইরানের অধিনায়ক

আত্রাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন- অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

‘দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি’—চীন ও মালয়েশিয়া সফর নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য

সংসদে অতিরিক্ত সময় চাওয়ায় স্পিকারের রসিকতা, ‘এখন সময় চাইয়া লজ্জা দেবেন না’

রোহিঙ্গা সংকট সমাধানে ইতিবাচক ভূমিকার আশ্বাস দিয়েছে চীন: মির্জা ফখরুল

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মিরপুর বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামীলীগের নৈরাজ্যর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘কারবালার প্রান্তর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১০

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১২

ধর্মপাশা সেলবরষ ইউনিয়নে কৃষক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি আমিন দোজা

১৩

কিশোরগঞ্জে বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও উন্নয়ন পরিকল্পনা অনুষ্ঠিত

১৪

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে কিশোরগঞ্জে আলোচনা সভা

১৫

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

১৭

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

১৮

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

১৯

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০