1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নাচতে নাচতে চিংড়ি রান্না, ফের নেটিজেনদের নজর কাড়লেন পরীমণি – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
আ. লীগকেও পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত : রাশেদ খান পুরনো বন্দোবস্তেই দেশ চলছে, আ. লীগের জায়গায় এসেছে বিএনপি : নাহিদ ইসলাম ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়ল, নতুন মূল্য ১,৯৪০ টাকা নির্ধারণ অতীতে ছাত্রলীগে থাকলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে: নাহিদ ইসলাম নাচতে নাচতে চিংড়ি রান্না, ফের নেটিজেনদের নজর কাড়লেন পরীমণি যশোরের সাতমাইল পশুহাটে দর পত্রের ধস নামাতে সিন্ডিকেটের বাধা, নিজেদের পকেট ভরাতে বঞ্চিত হচ্ছে সরকার বেনাপোলে হাসপাতালের দাবিতে মানববন্ধন, পরে তিন ঘণ্টা সড়ক অবরোধ কেনা দামের চেয়েও কম দরে তেলের মূল্য সমন্বয় করা হয়েছে: জ্বালানিমন্ত্রী টুকু ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল বিশ্ববাজারে তেলের দাম কমলেও দেশে বাড়ানো ‘দুঃখজনক’: শফিকুর রহমান

নাচতে নাচতে চিংড়ি রান্না, ফের নেটিজেনদের নজর কাড়লেন পরীমণি

বিনোদন ডেস্ক
  • প্রকাশ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। এবার তাকে দেখা গেল একেবারে ভিন্ন এক রূপে। নাচতে নাচতে চিংড়ি রান্না করতে।


শনিবার (১৮ এপ্রিল) রাতে নিজের ফেসবুক আইডিতে ১৬ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেন পরীমণি। ভিডিওতে দেখা যায়, একটি আধুনিক রান্নাঘরে তিনি চিংড়ি রান্নায় ব্যস্ত। তবে রান্নার ফাঁকেই হিন্দি জনপ্রিয় গানের তালে মেতে ওঠেন হালকা নাচে।


ভিডিওতে পরীমণির পরনে ছিল কালো হাতা-ছাড়া ড্রেস, চোখে চশমা এবং চুলে ঝুঁটি বাঁধা। কড়াইয়ে চিংড়ি দেওয়ার আগে তিনি আনন্দের সঙ্গে কিছুক্ষণ নাচেন এবং এরপর খুন্তি হাতে রান্না শুরু করেন। তার এই স্বাভাবিক ও মজার মুহূর্ত দর্শকদের কাছে বেশ উপভোগ্য হয়ে ওঠে।
ভিডিওটির ক্যাপশনে পরীমণি লেখেন, একজন চিংড়ি প্রিয় পরী হিহি।


ভিডিওটি প্রকাশের পরপরই তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। অনেক ভক্ত মন্তব্য করেছেন, রান্নার সময় এমন আনন্দঘন মুহূর্তে তারাও নাচে ভেসে যান।
পরীমণি প্রায়ই ব্যক্তিগত নানা মুহূর্ত শেয়ার করে আলোচনায় থাকেন। যদিও সাম্প্রতিক সময়ে তাকে বড় পর্দায় তুলনামূলক কম দেখা যাচ্ছে, তবে সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী তার হাতে রয়েছে একাধিক নতুন চলচ্চিত্র ও ওটিটি প্রজেক্টের কাজ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park