1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নারীবাদ নিয়ে বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিলেন নোরা ফাতেহি, বললেন ‘ভাইরাল হয়েছে খণ্ডিত অংশ’ – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধ থাকলেও যেন তা শত্রুতায় না গড়ায়: প্রধানমন্ত্রীর রাজধানীর ডেমরাসহ কয়েকটি এলাকায় শুক্রবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, ৭ নভেম্বর থাকবে সরকারি ছুটি পশ্চিম বাহিরচর বারো মাইল দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল আলমডাঙ্গায়  ম্যাজিস্ট্রেটের সামনে আইন ভেঙে উল্টো পথে তেল নিতে গিয়ে ধরা খেল পুলিশ,  জরিমানা আদায় ঠাকুরগাঁওয়ে মুরগীর ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি ঢাকাসহ ১৪ জেলায় রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সতর্ক সংকেত জারি কেউ কুমিরের সামনে ফেলে দেয়নি, জলাতঙ্কে ভুগছিল সেই কুকুরটি তান্ত্রিক সেজে  প্রতারণার ফাঁদে কিশোরী: টাকা স্বর্ণালংকার সহ প্রতারক মনির আটক

নারীবাদ নিয়ে বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিলেন নোরা ফাতেহি, বললেন ‘ভাইরাল হয়েছে খণ্ডিত অংশ’

বিনোদন ডেস্ক
  • প্রকাশ রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

নারীবাদ সমাজকে ধ্বংস করে দিয়েছে—এমন বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। এবার সেই মন্তব্য নিয়ে প্রকাশ্যে ব্যাখ্যা দিলেন তিনি। নোরা বলেছেন, তার বক্তব্যের সম্পূর্ণ অংশ না ছড়িয়ে খণ্ডিত অংশ ভাইরাল হওয়ায় মানুষ মূল বক্তব্য ভুলভাবে বুঝেছে এবং সেটি নিয়েই বিতর্ক তৈরি হয়েছে।

সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে নোরা ফাতেহি জানান, গত বছর তিনি একটি পডকাস্টে নারীবাদ নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলেন। কিন্তু পরবর্তীতে রিলস ও টিকটকে তার বক্তব্যের ছোট ছোট অংশ কেটে ছড়িয়ে দেওয়া হয়। আর সেই খণ্ডিত ভিডিও ক্লিপগুলো ভাইরাল হয়ে যাওয়ার পর নেটিজেনরা পুরো বিষয়টি না বুঝেই প্রতিক্রিয়া জানান।

নোরা বলেন, তিনি নারীবাদ নিয়ে কথা বলেছিলেন একটি নির্দিষ্ট প্রেক্ষাপটে। কিন্তু সামাজিক মাধ্যমে যে অংশগুলো ছড়িয়েছে, সেখানে মূল বক্তব্যের পূর্ণ ব্যাখ্যা ছিল না। ফলে অনেকেই ভুল ধারণা নিয়ে সমালোচনা শুরু করেন।

তিনি আরও বলেন, তিনি মূলত চরমপন্থার বিরুদ্ধে কথা বলেছেন। নোরা জানান, তিনি এমন কোনো মতাদর্শের পক্ষে নন যেখানে অতিরঞ্জিত বা উগ্র অবস্থান গ্রহণ করা হয়। তার মতে, সমাজে যেকোনো বিষয়ে চরমপন্থা ক্ষতিকর।

নোরা ফাতেহি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। তিনি বলেন, তিনি একজন সিঙ্গেল প্যারেন্টের সন্তান। যদিও তিনি কখনো পরিবারের অন্য অভিভাবকের অভাব অনুভব করেননি, তবুও তিনি বিশ্বাস করেন সন্তান গঠনে দুইজন অভিভাবকের উপস্থিতি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি এই বিষয়গুলোর পক্ষে কথা বলেছিলেন, যা তার বক্তব্যের মূল অংশ ছিল।

উল্লেখ্য, এর আগে অন্য একটি পডকাস্টে নোরা মন্তব্য করেছিলেন, বর্তমান সময়ের প্রচলিত নারীবাদের ধারণায় তিনি বিশ্বাস করেন না এবং তা সমাজকে ধ্বংস করছে। ওই মন্তব্যটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। মূলত সেই বিতর্কের প্রেক্ষিতেই এবার নতুন পডকাস্টে এসে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিলেন নোরা ফাতেহি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park