1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বিরোধ থাকলেও যেন তা শত্রুতায় না গড়ায়: প্রধানমন্ত্রীর – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধ থাকলেও যেন তা শত্রুতায় না গড়ায়: প্রধানমন্ত্রীর রাজধানীর ডেমরাসহ কয়েকটি এলাকায় শুক্রবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, ৭ নভেম্বর থাকবে সরকারি ছুটি পশ্চিম বাহিরচর বারো মাইল দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল আলমডাঙ্গায়  ম্যাজিস্ট্রেটের সামনে আইন ভেঙে উল্টো পথে তেল নিতে গিয়ে ধরা খেল পুলিশ,  জরিমানা আদায় ঠাকুরগাঁওয়ে মুরগীর ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি ঢাকাসহ ১৪ জেলায় রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সতর্ক সংকেত জারি কেউ কুমিরের সামনে ফেলে দেয়নি, জলাতঙ্কে ভুগছিল সেই কুকুরটি তান্ত্রিক সেজে  প্রতারণার ফাঁদে কিশোরী: টাকা স্বর্ণালংকার সহ প্রতারক মনির আটক

বিরোধ থাকলেও যেন তা শত্রুতায় না গড়ায়: প্রধানমন্ত্রীর

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

জাতীয় ঐক্যকে দেশের সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিভাজনই জাতিকে দুর্বল করে দেয়। তিনি বলেন, বিভিন্ন ইস্যুতে মতপার্থক্য, বিতর্ক কিংবা রাজনৈতিক বিরোধ থাকতেই পারে, তবে তা যেন কখনো শত্রুতায় রূপ না নেয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি স্বাধীনতা পদকপ্রাপ্তদের আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, তাদের অবদান বাংলাদেশকে আরও সমৃদ্ধ করবে এবং আগামী প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। একইসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, পুরস্কারপ্রাপ্তদের অর্জন আন্তর্জাতিক পরিসরেও সম্মান ও স্বীকৃতি লাভ করবে।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে দেশের স্বাধীনতার ইতিহাস স্মরণ করে বলেন, অসংখ্য প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশ স্বাধীনতার ৫৫ বছর অতিক্রম করেছে। তিনি উল্লেখ করেন, নানা অর্জনের পাশাপাশি এখনও কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে এবং স্বার্থবিরোধী চক্র সুযোগের অপেক্ষায় রয়েছে।

সরকারপ্রধান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। পাশাপাশি শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও কর্মমুখী করতে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

নারী নিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা না গেলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।

বৈশ্বিক অর্থনৈতিক সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি পেলেও সরকার জনগণের স্বার্থে এখনও জ্বালানির দাম বাড়ায়নি। ভর্তুকির মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে বলেও জানান তিনি। এসময় তিনি অযথা ব্যয় পরিহার করে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park