1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
না ফেরার দেশে কিংবদন্তি আশা ভোঁসলে, ৯২ বছর বয়সে মুম্বাইয়ে মৃত্যু – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধ থাকলেও যেন তা শত্রুতায় না গড়ায়: প্রধানমন্ত্রীর রাজধানীর ডেমরাসহ কয়েকটি এলাকায় শুক্রবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, ৭ নভেম্বর থাকবে সরকারি ছুটি পশ্চিম বাহিরচর বারো মাইল দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল আলমডাঙ্গায়  ম্যাজিস্ট্রেটের সামনে আইন ভেঙে উল্টো পথে তেল নিতে গিয়ে ধরা খেল পুলিশ,  জরিমানা আদায় ঠাকুরগাঁওয়ে মুরগীর ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি ঢাকাসহ ১৪ জেলায় রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সতর্ক সংকেত জারি কেউ কুমিরের সামনে ফেলে দেয়নি, জলাতঙ্কে ভুগছিল সেই কুকুরটি তান্ত্রিক সেজে  প্রতারণার ফাঁদে কিশোরী: টাকা স্বর্ণালংকার সহ প্রতারক মনির আটক

না ফেরার দেশে কিংবদন্তি আশা ভোঁসলে, ৯২ বছর বয়সে মুম্বাইয়ে মৃত্যু

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশ রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

ভারতের কিংবদন্তি সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে আর নেই। রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এই বরেণ্য শিল্পী। হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত শনিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গেছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে রোববার দুপুরে তার ছেলে আনন্দ ভোঁসলে এই সংগীত সম্রাজ্ঞীর মৃত্যুর খবর নিশ্চিত করেন। আগামীকাল সোমবার তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে পরিবার জানিয়েছে।

আশা ভোঁসলে ভারতীয় চলচ্চিত্র ও সঙ্গীত জগতের এমন এক নাম, যার কণ্ঠস্বর কয়েক দশক ধরে কোটি শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়েছিল। তিনি ১৯৩৩ সালে সংগীতপ্রেমী মঙ্গেশকর পরিবারে জন্মগ্রহণ করেন। খুব অল্প বয়স থেকেই সঙ্গীতচর্চায় যুক্ত হন তিনি। মাত্র ৯ বছর বয়স থেকেই পেশাদারভাবে গান গাওয়া শুরু করেছিলেন এই শিল্পী। ১৯৪৩ সালে চলচ্চিত্রে প্রথম গান রেকর্ড করার মাধ্যমে তার সংগীতজীবনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এরপর ১৯৫০-এর দশকেই বলিউডে নিজস্ব অবস্থান শক্ত করে গড়ে তোলেন তিনি।

বড় বোন লতা মঙ্গেশকরের মতো কিংবদন্তির পাশে থেকেও আশা ভোঁসলে নিজের স্বতন্ত্র গায়কী, সুরের ভঙ্গি এবং আধুনিকতার ছোঁয়ায় এক অনন্য উচ্চতায় পৌঁছান। রোমান্টিক, ক্লাসিক্যাল, গজল, ভজন থেকে শুরু করে আইটেম গান—সব ধরনের গানেই তার দক্ষতা ছিল অসাধারণ। তার কণ্ঠস্বর হয়ে উঠেছিল ভারতীয় সিনেমার বহু যুগের এক অবিচ্ছেদ্য অংশ।

ব্যক্তিগত জীবনেও নানা নাটকীয়তা ছিল আশা ভোঁসলের জীবনে। মাত্র ১৬ বছর বয়সে পরিবারের অমতে নিজের ব্যক্তিগত সচিব ৩১ বছর বয়সী গণপতরাও ভোঁসলেকে বিয়ে করেন তিনি। তবে দাম্পত্য জীবনে নানা জটিলতা ও শ্বশুরবাড়ির দুর্ব্যবহারের কারণে তিন সন্তানসহ ১৯৬০ সালে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন।

পরবর্তীতে ১৯৮০ সালে বিখ্যাত সংগীত পরিচালক রাহুল দেব বর্মণের (আর ডি বর্মণ) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বর্মণ পরিবারের আপত্তি থাকলেও দীর্ঘদিনের প্রেম পরিণয়ে রূপ নেয়। ১৯৯৪ সালে আর ডি বর্মণের মৃত্যু পর্যন্ত তারা একসঙ্গে ছিলেন। জীবনের শেষ বছরগুলোতে তার নাতনি জেনাই ভোঁসলে ছিলেন এই কিংবদন্তির সবচেয়ে কাছের সঙ্গী ও ছায়াসঙ্গী।

আশা ভোঁসলের প্রয়াণে ভারতীয় সংগীতাঙ্গনে নেমে এসেছে গভীর শোক। কোটি ভক্ত ও শ্রোতার কাছে তার বিদায় মানে ভারতীয় সংগীতের এক স্বর্ণযুগের অবসান। তার কণ্ঠ, গান ও সৃষ্টি আগামী প্রজন্মের কাছেও চিরকাল বেঁচে থাকবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park