1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
অভিনয় ছাড়ার ঘোষণার পর ফের পর্দায় ফিরছেন অনন্ত জলিল-বর্ষা – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধ থাকলেও যেন তা শত্রুতায় না গড়ায়: প্রধানমন্ত্রীর রাজধানীর ডেমরাসহ কয়েকটি এলাকায় শুক্রবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, ৭ নভেম্বর থাকবে সরকারি ছুটি পশ্চিম বাহিরচর বারো মাইল দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল আলমডাঙ্গায়  ম্যাজিস্ট্রেটের সামনে আইন ভেঙে উল্টো পথে তেল নিতে গিয়ে ধরা খেল পুলিশ,  জরিমানা আদায় ঠাকুরগাঁওয়ে মুরগীর ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি ঢাকাসহ ১৪ জেলায় রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সতর্ক সংকেত জারি কেউ কুমিরের সামনে ফেলে দেয়নি, জলাতঙ্কে ভুগছিল সেই কুকুরটি তান্ত্রিক সেজে  প্রতারণার ফাঁদে কিশোরী: টাকা স্বর্ণালংকার সহ প্রতারক মনির আটক

অভিনয় ছাড়ার ঘোষণার পর ফের পর্দায় ফিরছেন অনন্ত জলিল-বর্ষা

বিনোদন ডেস্ক
  • প্রকাশ শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

দীর্ঘদিন ধরে বড় পর্দায় অনুপস্থিত থাকা ঢালিউডের আলোচিত জুটি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা আবারও সিনেমায় ফিরছেন। ব্যবসায়িক সংকটের কথা উল্লেখ করে চলতি বছরের শুরুতে অভিনয়কে ‘বিদায়’ জানানোর ইঙ্গিত দিলেও এখন নতুন ছবিতে অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা দম্পতি।

জানা গেছে, পরিচালক মোহাম্মদ ইকবালের চলচ্চিত্র ‘কিল হিম-২’-এ অভিনয় করবেন অনন্ত জলিল ও বর্ষা। শিগগিরই ছবিটির শুটিংয়ে অংশ নেবেন বলেও জানিয়েছেন অনন্ত জলিল।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অনন্ত জলিল বলেন, ২০২২ ও ২০২৩ সালে তাদের সিনেমা মুক্তির পর প্রায় দুই বছর নতুন কোনো সিনেমা মুক্তি দিতে পারেননি। এর প্রধান কারণ ছিল ব্যবসায়িক ব্যস্ততা। ব্যবসার কাজে সময় দিতে গিয়ে সিনেমার জন্য আলাদা সময় বের করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

এর আগে অনন্ত জলিল প্রকাশ্যে জানিয়েছিলেন, তার গার্মেন্টস ব্যবসায় বড় ধরনের ধস নেমেছে। সে কারণে অভিনয় নিয়ে আর তেমন কোনো ভাবনা নেই এবং হাতে থাকা সিনেমার কাজও শেষ করতে পারছেন না। তবে সময়ের ব্যবধানে পরিস্থিতি বদলেছে এবং আবারও তারা সিনেমায় ফিরছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

২০০৮ সালে প্রযোজনা ও অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন অনন্ত জলিল। শুরু থেকেই তার প্রতিটি সিনেমায় সহশিল্পী ছিলেন স্ত্রী বর্ষা। স্ত্রীকে নিয়ে অনন্ত জলিল আগেও বলেছিলেন, যখন সিনেমা করবেন, তখন দুজন একসঙ্গেই করবেন, না হলে কেউই করবেন না। তিনি এটাও উল্লেখ করেছিলেন যে, সিনেমা তাদের মূল পেশা নয়, তারা শখের বশেই কাজ করেন।

সেসময় অভিনয় ছাড়ার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেছিলেন, হাতে থাকা দুই-তিনটি সিনেমার কাজ শেষ করার পর হয়তো সিনেমা থেকে সরে দাঁড়াবেন। পাশাপাশি সন্তানদের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেছিলেন তিনি। তার ভাষায়, বর্ষা প্রথম অন্তঃসত্ত্বা হওয়ার সময়ই তারা নিয়ত করেছিলেন তাদের ছেলেকে মুফতি বানাবেন এবং একসময় মদিনায় পড়াশোনার পরিকল্পনাও রয়েছে।

এদিকে অনন্ত জলিল-বর্ষার আরও একটি বড় বাজেটের ছবি ‘নেত্রী : দ্য লিডার’ মুক্তির অপেক্ষায় রয়েছে। অনন্ত জলিল জানান, ছবিটি বর্তমানে সেন্সর বোর্ডে জমা রয়েছে। অনুমোদন পাওয়ার পর কোনো একটি বিশেষ উৎসবে এটি মুক্তি দেওয়া হবে।

অন্যদিকে মুক্তিযুদ্ধভিত্তিক মেগা প্রজেক্ট ‘অপারেশন জ্যাকপট’-এর প্রায় ৭০ শতাংশ শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে ছবিটির মুক্তি ও পরবর্তী কার্যক্রম পুরোপুরি প্রযোজকের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন তিনি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park