1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
পুরনো বন্দোবস্তেই দেশ চলছে, আ. লীগের জায়গায় এসেছে বিএনপি : নাহিদ ইসলাম – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বাসে ৬৪ শতাংশ, লঞ্চে দেড় গুণ ভাড়া বৃদ্ধির প্রস্তাব জ্বালানির দামে আগুন, পাম্পে নেই অকটেন-পেট্রোল। বগুড়া সফরের পথে সিরাজগঞ্জে বাড়ছে নিরাপত্তা তৎপরতা কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজা জব্দসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণে আজ সন্ধ্যায় বিআরটিএর বৈঠক স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইয়ের হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব : জ্বালানি মন্ত্রী আত্রাইয়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত আ. লীগকেও পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত : রাশেদ খান পুরনো বন্দোবস্তেই দেশ চলছে, আ. লীগের জায়গায় এসেছে বিএনপি : নাহিদ ইসলাম

পুরনো বন্দোবস্তেই দেশ চলছে, আ. লীগের জায়গায় এসেছে বিএনপি : নাহিদ ইসলাম

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

রাষ্ট্রক্ষমতায় পরিবর্তন এলেও দেশের শাসনব্যবস্থায় মৌলিক কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে শুধু আওয়ামী লীগের জায়গায় বিএনপির সরকার প্রতিস্থাপিত হয়েছে, তবে পুরনো বন্দোবস্তই বহাল রয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) রাজধানীর রূপায়ন টাওয়ারে এনসিপির দলীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম অভিযোগ করেন, বর্তমানে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান আবারও দলীয়করণের দিকে যাচ্ছে এবং পূর্বের মতোই প্রশাসনিক কাঠামো পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, যে সংস্কারের কথা আমরা ঐক্যমত কমিশনে বলেছিলাম এবং গণভোটের মাধ্যমে পরিবর্তনের যে সম্ভাবনা তৈরি হয়েছিল, বিএনপি সরকার সেই সম্ভাবনাগুলো নষ্ট করে দিচ্ছে। দেশকে আবারও পুরনো ব্যবস্থায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা চলছে, যা জনগণের আকাঙ্ক্ষার পরিপন্থী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আপ বাংলাদেশ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাসহ মোট ৪৭ জন নতুন করে এনসিপিতে যোগ দিয়েছেন। তাদের নাম ঘোষণা করেন নাহিদ ইসলাম। তিনি স্পষ্ট করে বলেন, সাবেক পরিচয় এখানে মুখ্য নয়, তবে চাঁদাবাজি, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সঙ্গে সম্পৃক্ত কেউ এনসিপিতে স্থান পাবে না।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park