1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
আ. লীগকেও পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত : রাশেদ খান – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বাসে ৬৪ শতাংশ, লঞ্চে দেড় গুণ ভাড়া বৃদ্ধির প্রস্তাব জ্বালানির দামে আগুন, পাম্পে নেই অকটেন-পেট্রোল। বগুড়া সফরের পথে সিরাজগঞ্জে বাড়ছে নিরাপত্তা তৎপরতা কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজা জব্দসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণে আজ সন্ধ্যায় বিআরটিএর বৈঠক স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইয়ের হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব : জ্বালানি মন্ত্রী আত্রাইয়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত আ. লীগকেও পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত : রাশেদ খান পুরনো বন্দোবস্তেই দেশ চলছে, আ. লীগের জায়গায় এসেছে বিএনপি : নাহিদ ইসলাম

আ. লীগকেও পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত : রাশেদ খান

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে বিএনপি নেতা রাশেদ খান। তিনি বলেন, ছাত্রলীগের নেতাকর্মীদের জন্য যদি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে জায়গা রাখা যায়, তাহলে আওয়ামী লীগের ক্ষেত্রেও একই ধরনের সুযোগ থাকা উচিত।

রবিবার (১৯ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অতীতে কেউ ছাত্রদল, ছাত্রশিবির বা ছাত্রলীগ করলেও বর্তমানে এনসিপিতে যোগ দিয়ে তারা সংগঠনের আদর্শ অনুযায়ী কাজ করতে পারবেন। এই বক্তব্যের পরপরই বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানান রাশেদ খান।

তিনি বলেন, যেহেতু অতীতে ছাত্রলীগ করলেও বর্তমানে এনসিপি করা যাবে, তাহলে অতীতে আওয়ামী লীগ করলে তাদের কেন পুনর্বাসনের বাইরে রাখা হবে। আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, তাই তাদের সবাইকে আন্ডারগ্রাউন্ডে না পাঠিয়ে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত।

রাশেদ খান আরও বলেন, আওয়ামী লীগের সদস্যদের কেউ এনসিপিতে, কেউ জামায়াতে বা কেউ “রিফাইন্ড আওয়ামী লীগ” হিসেবে রাজনীতিতে পুনর্বাসিত হতে পারেন। এ বিষয়ে রাজনৈতিক পর্যায়ে আলোচনা হওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park