1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব : জ্বালানি মন্ত্রী – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে রাস্তার মাঝে খুঁটি যেন মরণফাঁদ: গাড়িচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের  নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ আজাদ পার্টি’র আত্মপ্রকাশ মার্কিন বাণিজ্যচুক্তি পড়ে কয়েক রাত ঘুমাতে পারিনি : মাহা মির্জা বাসে ৬৪ শতাংশ, লঞ্চে দেড় গুণ ভাড়া বৃদ্ধির প্রস্তাব জ্বালানির দামে আগুন, পাম্পে নেই অকটেন-পেট্রোল। বগুড়া সফরের পথে সিরাজগঞ্জে বাড়ছে নিরাপত্তা তৎপরতা কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজা জব্দসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণে আজ সন্ধ্যায় বিআরটিএর বৈঠক স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইয়ের হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব : জ্বালানি মন্ত্রী

দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব : জ্বালানি মন্ত্রী

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

দেশে বর্তমানে মজুত থাকা প্রাকৃতিক গ্যাস দিয়ে আগামী ১২ বছর পর্যন্ত চাহিদা পূরণ করা সম্ভব বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, বিদ্যমান মজুত ও বর্তমান সরবরাহ পরিস্থিতি বিবেচনায় নিলে দেশে দীর্ঘ সময়ের জন্য গ্যাস সরবরাহ নিশ্চিত রাখা সম্ভব হবে।

রবিবার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্বে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী জানান, দেশে বর্তমানে উত্তোলনযোগ্য গ্যাসের মোট মজুত ২৯.৭৪ ট্রিলিয়ন ঘনফুট। এর মধ্যে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ২২.১১ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়েছে। ফলে ২০২৬ সালের শুরুতে অবশিষ্ট মজুত দাঁড়িয়েছে ৭.৬৩ ট্রিলিয়ন ঘনফুট।

তিনি আরও বলেন, যদি নতুন কোনো গ্যাসক্ষেত্র আবিষ্কার না হয় এবং দৈনিক প্রায় ১৭০০ মিলিয়ন ঘনফুট বর্তমান সরবরাহ বজায় থাকে, তাহলে এই মজুত দিয়ে প্রায় ১২ বছর পর্যন্ত দেশের চাহিদা পূরণ করা সম্ভব হবে।

গ্যাস অনুসন্ধান কার্যক্রম প্রসঙ্গে মন্ত্রী জানান, পেট্রোবাংলার মহাপরিকল্পনার আওতায় ৫০ থেকে ১০০টি কূপ খননের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ২৬টি কূপ খনন ও ওয়ার্কওভারের কাজ সম্পন্ন হয়েছে এবং বাকি কাজ বিভিন্ন পর্যায়ে রয়েছে।

তিনি আরও জানান, বাপেক্সের মাধ্যমে বিভিন্ন ব্লকে ২ডি ও ৩ডি সাইসমিক জরিপ কার্যক্রম চলমান রয়েছে। হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা এলাকায় নতুন করে ৩ডি সাইসমিক ডাটা সংগ্রহের প্রস্তুতিও নেওয়া হয়েছে, পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলেও আরও বিস্তৃত জরিপের পরিকল্পনা রয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park