1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কেনা দামের চেয়েও কম দরে তেলের মূল্য সমন্বয় করা হয়েছে: জ্বালানিমন্ত্রী টুকু – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
আ. লীগকেও পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত : রাশেদ খান পুরনো বন্দোবস্তেই দেশ চলছে, আ. লীগের জায়গায় এসেছে বিএনপি : নাহিদ ইসলাম ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়ল, নতুন মূল্য ১,৯৪০ টাকা নির্ধারণ অতীতে ছাত্রলীগে থাকলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে: নাহিদ ইসলাম নাচতে নাচতে চিংড়ি রান্না, ফের নেটিজেনদের নজর কাড়লেন পরীমণি যশোরের সাতমাইল পশুহাটে দর পত্রের ধস নামাতে সিন্ডিকেটের বাধা, নিজেদের পকেট ভরাতে বঞ্চিত হচ্ছে সরকার বেনাপোলে হাসপাতালের দাবিতে মানববন্ধন, পরে তিন ঘণ্টা সড়ক অবরোধ কেনা দামের চেয়েও কম দরে তেলের মূল্য সমন্বয় করা হয়েছে: জ্বালানিমন্ত্রী টুকু ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল বিশ্ববাজারে তেলের দাম কমলেও দেশে বাড়ানো ‘দুঃখজনক’: শফিকুর রহমান

কেনা দামের চেয়েও কম দরে তেলের মূল্য সমন্বয় করা হয়েছে: জ্বালানিমন্ত্রী টুকু

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

যুদ্ধকালীন বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে জ্বালানি তেলের দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে সরকার বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, যুদ্ধ শুরুর পর থেকে বাংলাদেশ যে পরিমাণ জ্বালানি তেল আমদানি করে মজুত করেছে, সেই কেনা দরের তুলনায় কম দামে ভোক্তা পর্যায়ে মূল্য সমন্বয় করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। জ্বালানিমন্ত্রী জানান, যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশ তাদের জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে। তিনি উল্লেখ করেন, এমনকি যুক্তরাষ্ট্রও জ্বালানি তেলের দাম ৫ ডলার পর্যন্ত বাড়িয়েছে।

মন্ত্রী বলেন, সরকার এই মূল্য সমন্বয় করতে বাধ্য হয়েছে, কারণ জ্বালানি তেল বৈদেশিক মুদ্রায় কিনতে হয়। বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমিয়ে পরিস্থিতি সহনীয় রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

ভর্তুকি প্রসঙ্গে তিনি বলেন, এখনও জ্বালানিতে ভর্তুকি দেওয়া হচ্ছে। তবে ভর্তুকির সুনির্দিষ্ট হিসাব জানতে হলে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তর থেকে তথ্য সংগ্রহ করতে হবে।

তিনি আরও বলেন, যুদ্ধ মানেই বিশ্বব্যাপী নেতিবাচক প্রভাব। এই যুদ্ধ শুধু বাংলাদেশের নয়, পুরো বিশ্বের ওপরই প্রভাব ফেলেছে এবং বাংলাদেশও সেই প্রভাব থেকে মুক্ত নয়।

উল্লেখ্য, সরকার বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি লিটার অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা, ডিজেল ১১৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park