1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়ল, নতুন মূল্য ১,৯৪০ টাকা নির্ধারণ – দৈনিক দেশেরকথা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বাসে ৬৪ শতাংশ, লঞ্চে দেড় গুণ ভাড়া বৃদ্ধির প্রস্তাব জ্বালানির দামে আগুন, পাম্পে নেই অকটেন-পেট্রোল। বগুড়া সফরের পথে সিরাজগঞ্জে বাড়ছে নিরাপত্তা তৎপরতা কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজা জব্দসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণে আজ সন্ধ্যায় বিআরটিএর বৈঠক স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইয়ের হুঁশিয়ারি ইরানের সেনাপ্রধানের দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব : জ্বালানি মন্ত্রী আত্রাইয়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত আ. লীগকেও পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত : রাশেদ খান পুরনো বন্দোবস্তেই দেশ চলছে, আ. লীগের জায়গায় এসেছে বিএনপি : নাহিদ ইসলাম

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়ল, নতুন মূল্য ১,৯৪০ টাকা নির্ধারণ

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের মূল্য পুনরায় বাড়ানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বৃদ্ধি করে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করেছে, যা আগে ছিল ১ হাজার ৭২৮ টাকা। একই সঙ্গে অটোগ্যাসের দামও সমন্বয় করে ভোক্তা পর্যায়ে ৮৯ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা চলতি মাসের শুরুতে ছিল ৭৯ টাকা ৭৭ পয়সা। নতুন এই মূল্য রবিবার সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে।

এর আগে চলতি মাসের ২ এপ্রিল সর্বশেষ এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৭২৮ টাকা। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে আবারও বড় অঙ্কে মূল্য বৃদ্ধি হওয়ায় সাধারণ ভোক্তাদের মধ্যে নতুন করে চাপ সৃষ্টি হয়েছে।

এদিকে গত রাতে দেশের বিভিন্ন ধরনের জ্বালানি তেলের দামও বাড়ানো হয়েছিল। এর রেশ কাটতে না কাটতেই এলপিজির নতুন মূল্যবৃদ্ধি ঘোষণা আসায় জ্বালানি খাতে সামগ্রিকভাবে ব্যয় আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park