1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপত্র নিলেন অভিনেত্রী চমক – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের দাম না বাড়িয়ে সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে সরকার: মাহদী আমিন ওসমান হাদি হত্যা মামলায় অস্ত্র সরবরাহের দায় স্বীকার মাজেদুল হক হেলালের এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন, বাতিল হলো ‘সাইলেন্ট এক্সপেল’ বিধান এনসিপির নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামপুরে একাধিক মামলার শীর্ষ সন্ত্রাসী  আটক  সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপত্র নিলেন অভিনেত্রী চমক ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ শতাংশই নারী: প্রধানমন্ত্রী শ্যামনগর ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর ও প্রকাশ্যে হত্যার হুমকি, তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অব্যাহত থাকায় হরমুজ প্রণালী আবার বন্ধের ঘোষণা ইরানের ধর্মপাশায় রাস্তা না পেয়ে ঘরবন্দি ফজদার মিয়া, সমাধানহীন ভোগান্তি

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপত্র নিলেন অভিনেত্রী চমক

বিনোদন ডেস্ক
  • প্রকাশ শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে ঘিরে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় একের পর এক পরিচিত মুখ যুক্ত হচ্ছে। এবার সেই তালিকায় নাম যোগ হয়েছে ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের।

কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি। বিষয়টি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চমক।

এর আগে কনকচাঁপা, রিজিয়া পারভীন ও বেবী নাজনীনের মতো পরিচিত ব্যক্তিত্বরাও সংরক্ষিত আসনে মনোনয়নপ্রত্যাশী হিসেবে আলোচনায় আসেন। এরই ধারাবাহিকতায় এবার মনোনয়নপত্র সংগ্রহ করে আলোচনায় এলেন চমক।

শুক্রবার (১৭ এপ্রিল) থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু করে বিএনপি। ওই দিন বিকেলে সাক্ষাৎকার পর্বেও অংশ নেন চমক। সাক্ষাৎকার শেষে তাকে বেশ উচ্ছ্বসিত অবস্থায় বের হতে দেখা যায়।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে চমক বলেন, তিনি নারীদের জন্য কাজ করতে চান এবং এ জন্য একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম প্রয়োজন বলে মনে করেন। তার ভাষায়, বিএনপির সঙ্গে যুক্ত হলে তার পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ তৈরি হবে বলে তিনি বিশ্বাস করেন।

তিনি আরও জানান, সাক্ষাৎকারে তাকে মূলত বিএনপিকে সেবা দিতে আগ্রহী কি না, তা জানতে চাওয়া হয়। জবাবে তিনি দলের পাশাপাশি দেশের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। মনোনয়ন পাওয়া নিয়ে তিনি আশাবাদী বলেও মন্তব্য করেন।

এর আগে শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি লেখেন, নতুন যাত্রা শুরু করেছেন এবং শিগগিরই বিস্তারিত জানাবেন বলে জানান।

প্রসঙ্গত, ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার মাধ্যমে রুকাইয়া জাহান চমকের শোবিজ যাত্রা শুরু হয়। এরপর তিনি ছোটপর্দা ও একাধিক ওয়েব সিরিজে কাজ করে পরিচিতি পান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park