1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ইসলামপুরে একাধিক মামলার শীর্ষ সন্ত্রাসী  আটক  – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী জ্বালানি তেলের দাম না বাড়িয়ে সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে সরকার: মাহদী আমিন ওসমান হাদি হত্যা মামলায় অস্ত্র সরবরাহের দায় স্বীকার মাজেদুল হক হেলালের এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন, বাতিল হলো ‘সাইলেন্ট এক্সপেল’ বিধান এনসিপির নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ইসলামপুরে একাধিক মামলার শীর্ষ সন্ত্রাসী  আটক  সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপত্র নিলেন অভিনেত্রী চমক ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ শতাংশই নারী: প্রধানমন্ত্রী শ্যামনগর ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর ও প্রকাশ্যে হত্যার হুমকি, তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অব্যাহত থাকায় হরমুজ প্রণালী আবার বন্ধের ঘোষণা ইরানের

ইসলামপুরে একাধিক মামলার শীর্ষ সন্ত্রাসী  আটক 

শাহ আলী বাচ্চু
  • প্রকাশ শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

 পুলিশের তালিকাভুক্ত একাধিক মামলার শীর্ষ সন্ত্রাসী রাসেল ফকির’কে  আটক করেছে পুলিশ।

জামালপুরের ইসলামপুর উপজেলার শীর্ষ সন্ত্রাসীকে  শুক্রবার (১৭ এপ্রিল) গভীর রাতে ইসলামপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার উত্তর দরিয়াবাদ গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে  অস্ত্রসহ আটক করা হয়। সন্ত্রাসী রাসেল উত্তর দরিয়াবাদ গ্ৰামের পতু শাহের ছেলে ।

আটকের  বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার  সহকারী পুলিশ সুপার( সার্কেল)  মো: ইমরুল ইসলাম ।

তিনি আরো জানান- রাসেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২টি হত্যা মামলা,১টি অস্ত্র মামলা ও বিভিন্ন ধারায় ৪টি মামলা রয়েছে। এছাড়াও রাসেলের বিরুদ্ধে ইসলামপুর থানায় চাঁদাবাজি, মাদক, ছিনতাইসহ হত্যা মামলার গ্রেপ্তারি ও আদালতের  সাজার পরোয়ানা  রয়েছে। তার সৎ মা হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি রাসেল ।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম গাজী জানান- রাসেল দীর্ঘদিন আত্মগোপনে থাকা অবস্থায়  বিভিন্ন স্থানে বিভিন্ন নামে পরিচয় দিতো।  নাম গোপন করে নোয়াখালী, ফেনী, লক্ষীপুরসহ বিভিন্ন জেলায়  

 ভিন্ন পেশায়   কাজ করতো। সাধু বেশে দেশের বিভিন্ন জেলার মাজারে মাজারে  ঘুরে বেড়াতো। এছাড়াও সাধু বেশে প্রায়ই ভারতে গিয়ে আত্মগোপন থাকার কথাও  সে স্বীকার করে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park