1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
জ্বালানি তেলের দাম না বাড়িয়ে সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে সরকার: মাহদী আমিন – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
৫ জেলায় বজ্রাঘাতে নিহত ১১ সিরাজগঞ্জে দুধের কারখানার বায়োগ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, দুই শ্রমিক দগ্ধ সুন্দরগঞ্জে পেট্রোল মজুদের অভিযোগে দপ্তরি কাম নৈশপ্রহরী গ্রেফতার সিরাজগঞ্জ নেসকোর কারিশমায় হাসপাতালের মাসে ৫লাখ টাকা লোকসান প্রধানমন্ত্রী তারেক রহমানের সিরাজগঞ্জ সফর কাহন প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী জ্বালানি তেলের দাম না বাড়িয়ে সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে সরকার: মাহদী আমিন ওসমান হাদি হত্যা মামলায় অস্ত্র সরবরাহের দায় স্বীকার মাজেদুল হক হেলালের এসএসসি পরীক্ষার আগে নীতিমালায় বড় পরিবর্তন, বাতিল হলো ‘সাইলেন্ট এক্সপেল’ বিধান এনসিপির নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জ্বালানি তেলের দাম না বাড়িয়ে সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে সরকার: মাহদী আমিন

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলেও দেশের অভ্যন্তরে দাম না বাড়িয়ে সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, আন্তর্জাতিকভাবে জ্বালানি তেলের মূল্য ঊর্ধ্বমুখী হলেও সরকার জনগণের স্বার্থে দেশে দাম অপরিবর্তিত রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মাহদী আমিন বলেন, সরকার জ্বালানি তেলে ভর্তুকি বৃদ্ধি করেছে এবং বিকল্প উৎস থেকে তেল কেনার উদ্যোগ গ্রহণ করেছে। তেলের সরবরাহ নিশ্চিত করতে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় কূটনীতিতে তেল সংস্থানের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে দর-কষাকষির ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, জ্বালানি বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা আনতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে ‘ফুয়েল কার্ড’ প্রকল্প চালু করা হয়েছে। এর মাধ্যমে জ্বালানি তেল গ্রহণের প্রক্রিয়া আরও আধুনিক ও নিয়ন্ত্রিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিদ্যুৎ খাত প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, এই সময়ে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। পাশাপাশি সরকার ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে সৌরশক্তির মাধ্যমে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রসঙ্গে মাহদী আমিন বলেন, সরকারের অন্যতম অগ্রাধিকার হলো নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখা। প্রতিকূল বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও রমজানে এবং অন্যান্য বছরের তুলনায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। তিনি জানান, তারল্যসংকট থাকা সত্ত্বেও খাদ্যপণ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আমদানি অব্যাহত রাখা হয়েছে, ফলে অভ্যন্তরীণ বাজারে কোনো বড় সংকট তৈরি হয়নি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা গেছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park