1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে চায় বাংলাদেশ – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধ থাকলেও যেন তা শত্রুতায় না গড়ায়: প্রধানমন্ত্রীর রাজধানীর ডেমরাসহ কয়েকটি এলাকায় শুক্রবার ৪ ঘণ্টা গ্যাস থাকবে না নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, ৭ নভেম্বর থাকবে সরকারি ছুটি পশ্চিম বাহিরচর বারো মাইল দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল আলমডাঙ্গায়  ম্যাজিস্ট্রেটের সামনে আইন ভেঙে উল্টো পথে তেল নিতে গিয়ে ধরা খেল পুলিশ,  জরিমানা আদায় ঠাকুরগাঁওয়ে মুরগীর ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি ঢাকাসহ ১৪ জেলায় রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, সতর্ক সংকেত জারি কেউ কুমিরের সামনে ফেলে দেয়নি, জলাতঙ্কে ভুগছিল সেই কুকুরটি তান্ত্রিক সেজে  প্রতারণার ফাঁদে কিশোরী: টাকা স্বর্ণালংকার সহ প্রতারক মনির আটক

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে চায় বাংলাদেশ

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, অর্থনীতির গতি বাড়ানো এবং আস্থার পরিবেশ তৈরি করাই এখন সরকারের প্রধান অগ্রাধিকার।

তিনি জানান, ২০২৬-২৭ অর্থবছরের আসন্ন বাজেটে অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর পাশাপাশি রাজস্ব আদায় বাড়াতে একাধিক নতুন কৌশল গ্রহণ করা হবে। একই সঙ্গে দুর্নীতি কমিয়ে অর্থনৈতিক ব্যবস্থায় স্বচ্ছতা আনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রস্তাবিত বাজেটে বড় ধরনের কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। বাজেটের আকার আগের তুলনায় প্রায় ১৪ শতাংশ বাড়িয়ে প্রায় ৯ লাখ কোটি টাকায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রায় সাড়ে ৬ লাখ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৬.৫ শতাংশ এবং মূল্যস্ফীতি ৭ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে।

অর্থনীতিবিষয়ক উপদেষ্টা বলেন, প্রথম ধাপে অর্থনীতির চাকা সচল রাখা এবং দারিদ্র্য বৃদ্ধি রোধে সামাজিক সুরক্ষা কর্মসূচি জোরদার করা হবে। পরবর্তী ধাপে প্রবৃদ্ধি ত্বরান্বিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

নতুন রাজস্ব কাঠামোর অংশ হিসেবে কর অব্যাহতি ও প্রণোদনা পর্যায়ক্রমে কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে। সারচার্জের পরিবর্তে সম্পদ কর চালুর বিষয়টিও বিবেচনায় আছে। পাশাপাশি আয়কর রিটার্ন যাচাইয়ের আওতায় বাড়ির মালিকদের অন্তর্ভুক্ত করা এবং ভ্যাটের পরিধি এসএমই খাতে সম্প্রসারণের পরিকল্পনা করা হচ্ছে।

এছাড়া অনেক ক্ষেত্রে লেনদেনে ব্যাংক অ্যাকাউন্ট বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারের পরিকল্পনায় রয়েছে ‘ওয়ান সিটিজেন, ওয়ান কার্ড’ এবং ‘ওয়ান ডিজিটাল আউটলেট’ চালু করা। প্রথম ধাপে দেশের প্রতিটি নাগরিককে ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

অর্থ উপদেষ্টা আরও জানান, ডিজিটাল লেনদেন ব্যবস্থা সম্প্রসারণের মাধ্যমে কর ফাঁকি ও আর্থিক জালিয়াতি কমিয়ে আনার চেষ্টা চলছে।

তবে অর্থনীতিবিদদের মতে, উচ্চাভিলাষী বাজেট বাস্তবায়নে অর্থায়নের বড় চ্যালেঞ্জ রয়েছে। সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ব্যাংক ঋণের ওপর অতিরিক্ত চাপ তৈরি হলে বেসরকারি খাত ক্ষতিগ্রস্ত হতে পারে এবং বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

জাতীয় সংসদে নতুন বাজেট আগামী ১১ জুন উপস্থাপন হতে পারে বলে জানা গেছে। বিশ্লেষকদের মতে, বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে সরকারের জন্য বাজেট বাস্তবায়নই হবে সবচেয়ে বড় পরীক্ষা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park