1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ধর্মপাশায় রাস্তা না পেয়ে ঘরবন্দি ফজদার মিয়া, সমাধানহীন ভোগান্তি – দৈনিক দেশেরকথা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে একাধিক মামলার শীর্ষ সন্ত্রাসী  আটক  সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপত্র নিলেন অভিনেত্রী চমক ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ শতাংশই নারী: প্রধানমন্ত্রী শ্যামনগর ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর ও প্রকাশ্যে হত্যার হুমকি, তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অব্যাহত থাকায় হরমুজ প্রণালী আবার বন্ধের ঘোষণা ইরানের ধর্মপাশায় রাস্তা না পেয়ে ঘরবন্দি ফজদার মিয়া, সমাধানহীন ভোগান্তি বৈষম্য দূরীকরণে স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণের উদ্যোগ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু ২ জুলাই চকরিয়ায় ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ১৯ আসামী গ্রেফতার পুনঃখনন না হলে হারিয়ে যাবে সোনাইছড়ি নদী

ধর্মপাশায় রাস্তা না পেয়ে ঘরবন্দি ফজদার মিয়া, সমাধানহীন ভোগান্তি

রবি মিয়া
  • প্রকাশ শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের গাবী গ্রামে রাস্তা না পেয়ে কার্যত ঘরবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন ফজদার মিয়া নামে এক ব্যক্তি।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিজের বাড়ি থেকে মূল সড়কে যাতায়াত করতে গিয়ে নানা বাধার মুখে পড়ছেন তিনি। প্রতিবেশীদের সঙ্গে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।

পরিস্থিতি জটিল হওয়ায় প্রায় দুই মাস আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়ের কাছে লিখিত আবেদন করেন ফজদার মিয়া। আবেদনে তিনি উল্লেখ করেন, তার বাড়ির সামনে থাকা চলাচলের পথটি অন্যের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। এতে করে তার যাতায়াত আরও কঠিন হয়ে পড়ে।

অভিযোগ রয়েছে, পাশের সরকারি খালের পাড় কেটে নেওয়ায় বিকল্প যে পথ ছিল, সেটিও এখন প্রায় অচল হয়ে গেছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন ফজদার মিয়া ও তার পরিবার।

এ বিষয়ে সেলবরষ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা জানান, নোটিশ পাওয়ার পর স্থানীয়দের নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়েছে। কিন্তু জমির বর্তমান মালিক জগলু কোনোভাবেই ফজদার মিয়াকে রাস্তা দিতে রাজি নন। এমনকি সরকারি খালের পাশের মাটিও কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এদিকে, ফজদার মিয়া উপজেলা প্রশাসনের কাছে আকুল আবেদন জানিয়েছেন পাশে থাকা সরকারি জায়গা ব্যবহার করে যেন তার জন্য একটি চলাচলের রাস্তার ব্যবস্থা করা হয়।

এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে একজন নাগরিকের স্বাভাবিক জীবনযাপন আরও অনিশ্চিত হয়ে পড়বে বলে মনে করছেন স্থানীয়রা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park