ধর্মপাশায় দুই সপ্তাহ পর পুকুরে মিলল কৃষকের মরদেহ, বিচারের দাবিতে মানববন্ধন – দৈনিক দেশেরকথা
Desher Kotha
২ জানুয়ারী ২০২৬, ৭:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধর্মপাশায় দুই সপ্তাহ পর পুকুরে মিলল কৃষকের মরদেহ, বিচারের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের দাসপাড়া গ্রামে নিখোঁজের প্রায় দুই সপ্তাহ পর এক কৃষকের মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে পুরো এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।

নিহত কৃষকের নাম শিষ মিয়া আকন্দ (৪২)। তিনি উপজেলার লেংগুর গ্রামের মৃত আব্দুল হাসিম আকন্দের ছেলে এবং পেশায় একজন কৃষক। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মাসের ১৪ তারিখ থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজের পর পরিবার ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

রবিবার সকালে দাসপাড়া গ্রামের পুরাতন মসজিদের পেছনের একটি পুকুর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা পুকুরের পানিতে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি ধর্মপাশা থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের আলামত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে রাখা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য মরদেহটি ময়নাতদন্তের উদ্দেশ্যে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতে শুক্রবার দুপুর ২টায় ধর্মপাশা উপজেলার গাছতলা বাজার এলাকায় মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে নিহতের পরিবার, স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়; বরং একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। স্থানীয়ভাবে প্রচলিত আছে, নিখোঁজ হওয়ার আগে শিষ মিয়া আকন্দ একটি জুয়া খেলার আসর থেকে পালিয়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।

মানববন্ধনে প্রদর্শিত ব্যানারে উল্লেখ করা হয়, পাইকুরাটি ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মানিত সদস্য শিষ মিয়া আকন্দকে সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ পুকুরে ফেলে রেখে যায়। ব্যানারে অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানানো হয়।

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী বলেন,

আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত চাই, দোষীদের দ্রুত গ্রেপ্তার চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। যদি সঠিক বিচার না হয়, তাহলে আমরা আরও কঠোর আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হব।

এ বিষয়ে ধর্মপাশা থানা পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মিরপুর বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামীলীগের নৈরাজ্যর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘কারবালার প্রান্তর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

ধর্মপাশা সেলবরষ ইউনিয়নে কৃষক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি আমিন দোজা

কিশোরগঞ্জে বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও উন্নয়ন পরিকল্পনা অনুষ্ঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে কিশোরগঞ্জে আলোচনা সভা

১০

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

১২

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

১৩

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

১৪

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৬

নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার

১৭

শ্রীপুরে ৩ কোটি টাকার খাল খননে ‘হরিলুট’: উচ্ছেদ ছাড়াই কাজ শেষ করার অভিযোগ

১৮

মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

১৯

নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ

২০