কিশোরগঞ্জকে মডেল উপজেলা গঠনে  জাঁকজমকপূর্ণ মতবিনিময় সভা  – দৈনিক দেশেরকথা
arif khanh
২৪ জুলাই ২০২৫, ৯:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জকে মডেল উপজেলা গঠনে  জাঁকজমকপূর্ণ মতবিনিময় সভা 

আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃনীলফামারীর কিশোরগঞ্জকে  শিশুশ্রম,বাল্যবিবাহ,ক্ষুধা,অপুষ্টি,ঝড়ে পড়া শিক্ষার্থী,মাদক ও অনলাইন জুয়া এবং প্লাস্টিক/পরিবেশ দূষণ মুক্ত করে দেশ সেরা একটি আধুনিক ও মডেল উপজেলা গঠনে জনগুরুত্বপূর্ণ কর্মকর্তা-শিক্ষক ও সুধীজনদের নিয়ে এক প্রাণবন্ত ও জাকজমকপূর্ণ মতবিনিময় সভা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪জুলাই) সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসন বর্ণিল ও বর্ণাঢ্য এক মতবিনিময় সভার আয়োজন করেন। কিশোরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশনের সার্বিক সহযোগিতায় শিক্ষক, ধর্মীয় নেতৃবৃন্দ,গ্রাম উন্নয়ন কমিটি,শিশু ও যুব ফোরাম ও সুশীল সমাজ ও  গণমাধ্যম কর্মী এ আয়োজনের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)জ্যোতি বিকাশ চন্দ্র। সভাপতিত্বের ব্যক্তব্য দেন,উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।স্বাগত বক্তব্য দেন, কৃষি কর্মকর্তা লোকমান আলম।বিশেষ অতিথির  বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা.নীল রতন দেব,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা  নুরুন্নাহার শাহাজাদী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ড. মাহমুদা খাতুন,যুব উন্নয়ন কর্মকর্তা তাহমিনা শিরিন,জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম,জেলা ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার অনুকূল চন্দ্র বর্মন। এসময়  বক্তাগণ,বাল্যবিবাহ, শিশু শ্রম,ক্ষুধা ও অপুষ্টি মুক্ত উপজেলা গঠনে করণীয় ও সমন্বিত উদ্যোগ,মাদক ও অনলাইন জুয়া হতে যুব সমাজকে রক্ষায় পরিবার ও সমাজের ভূমিকা,মডেল উপজেলা ঘোষণায় সমন্বিত উদ্যোগের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা,জেলা প্রশাসনের উদ্যোগে হিমোগ্লোবিন গ্রুপিং ক্যাম্পেইনের গুরুত্ব,শিক্ষার্থীদের উপস্থিতির হার বৃদ্ধি ও গুণগত শিক্ষার মান নিশ্চিত করণসহ পরিবেশবান্ধব কৃষি পদক্ষেপ সমূহ ও সমন্বিত উদ্যোগের গুরুত্ব সমুহ তুলে ধরে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। ইউএনও প্রীতম সাহা আরো বলেন,মাদক,অনলাইন জুয়ার ব্যাপারে কোন আপস নেই। সকলের সমন্বিত উদ্যোগ  ও সহযোগিতায় আলোচিত সকল সামাজিক ব্যাধি নির্মূলকরণের মাধ্যমে উপজেলাকে জেলা কিংবা বিভাগ নয়, দেশের শ্রেষ্ট  ও গ্রীণ-পরিচ্ছন্ন  উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি সকল পর্যায়ের শিক্ষা ব্যবস্থাকে উন্নতি করণ,ঝড়ে পড়া রোধ করাসহ শিক্ষার্থীদের আনন্দ-বিনোদনের জন্য নানা খেলাধুলার আয়োজন করার কথাও  জানান তিনি।পরিশেষে ১০টি মাধ্যমিক পর্যায়ের  বিদ্যালয়- মাদ্রাসায় খেলাধুলার সামগ্রী বিতরণসহ ৩ হাজার ৫৫০জন শিশুদের মাঝে ছাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এছাড়াও উপজেলা পরিষদ চত্বরে স্বাস্থ্য পুষ্টি ও ওয়াস  প্রকল্প, CESP ও হিমোগ্লোবিন ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন এর আয়োজন করা হয়। আয়োজনটি সঞ্চালনা করেন, এপি ম্যানেজার সাগর ডি’কস্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়োজকরা আমাদের বাদ পড়া দেখতে চায়—ইরানের অধিনায়ক

আত্রাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন- অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

‘দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি’—চীন ও মালয়েশিয়া সফর নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য

সংসদে অতিরিক্ত সময় চাওয়ায় স্পিকারের রসিকতা, ‘এখন সময় চাইয়া লজ্জা দেবেন না’

রোহিঙ্গা সংকট সমাধানে ইতিবাচক ভূমিকার আশ্বাস দিয়েছে চীন: মির্জা ফখরুল

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মিরপুর বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামীলীগের নৈরাজ্যর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘কারবালার প্রান্তর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১০

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১২

ধর্মপাশা সেলবরষ ইউনিয়নে কৃষক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি আমিন দোজা

১৩

কিশোরগঞ্জে বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও উন্নয়ন পরিকল্পনা অনুষ্ঠিত

১৪

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে কিশোরগঞ্জে আলোচনা সভা

১৫

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

১৭

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

১৮

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

১৯

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০