সুন্দরগঞ্জে আমন কাটামাড়াই শুরুভাল ফলনে খুশি কৃষক – দৈনিক দেশেরকথা
Desher Kotha
৬ নভেম্বর ২০২২, ৮:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুন্দরগঞ্জে আমন কাটামাড়াই শুরুভাল ফলনে খুশি কৃষক

সুন্দরগঞ্জ প্রতিনিধি> গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আমন ধান কাটামাড়াই শুরু করেছে কৃষকরা। নানা প্রতিকুলতার মধ্যেও ফলন এবং বাজারদর ভাল হওয়ায় খুশি কৃষক। তবে দিনমজুর সংকটের আশঙ্কা করছে উচ্চ ও মধ্যবিত্ত শ্রেণির কৃষকরা। নিম্ন শ্রেণির কৃষক  ও বর্গা চাষিরা পরিবার পরিজন নিয়ে ধান কাটামাড়াই করতে পারলেও বিপাকে রয়েছে অনেকে।

ধানের চেয়ে খড়ের বাজারদর ভাল ও তালতরকারি চাষাবাদের কারণে উঁচু এবং চরাঞ্চলের কৃষকরা আগাম ধান কাটামাড়াই শুরু করে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২৯ হাজার ১৯৩ হেক্টর জমিতে আমন ধান চাষাবাদ হয়েছে। এক বিঘা জমিতে আমন চাষাবাদে মোট খরচ হয় ৮ হাজার টাকা।

ফলন মোটামুটি ভাল হলে ১৫ হাজার টাকার ধান বিক্রি করা যায়। এছাড়া বর্তমানে এক বিঘা জমির খড় বিক্রি হচ্ছে ৫ হাজার টাকা।উপজেলার দহবন্দ গ্রামের কৃষক বাবু মিয়া জানান, তিনি ৪ বিঘা জমিতে আমন চাষাবাদ করেছে।

এতে তার খরচ হয়েছে প্রায় ৪০ হাজার টাকা। ইতিমধ্যে দুই বিঘা জমির ধান কেটেছে। তিনি আশা করছেন প্রতি বিঘা জমিতে তার ফলন হবে ১৫ হতে ১৬ মন। বর্তমান বাজারে যার দাম ১২ হতে ১৩ হাজার টাকা। পাশাপাশি খড়ের দাম ৪ হাজার হতে ৫ হাজার টাকা।

তিনি বলেন কাটামাড়াইয়ে দিনমজুরকে বেশি টাকা দিতে হচ্ছে। খুব বেশি লাভ হবে না।কাপাসিয়া ইউনিয়নের উপ-সহকারি কৃষি কর্মকর্তা লিটন মিয়া জানান, নদীর চরাঞ্চলে ধানের ফলন অনেক ভাল হয়েছে। ইতিমধ্যে কৃষকরা সবজি চাষাবাদের জন্য আগাম ধান কাটামাড়াই শুরু করেছে।

তিনি বলেন ধানের খড় বিক্রি করে কৃষকরা এখন অনেক লাভবান।উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির জানান, চলতি মৌসুমে আমনের ফলন অনেক ভাল হয়েছে। নানা প্রতিকুলতা থাকার পরও আমনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অর্জিত হবে আশা করছি। কৃষকরা আগাম জাতের  ধান কাটামাড়াই শুরু করেছে। অনেক কৃষক আগাম আলু, মরিচ, পেঁয়াজ, কপি সহ সবজি চাষাবাদের কারণে ধান কাটামাড়াই শুরু করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্রাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন- অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

‘দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি’—চীন ও মালয়েশিয়া সফর নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য

সংসদে অতিরিক্ত সময় চাওয়ায় স্পিকারের রসিকতা, ‘এখন সময় চাইয়া লজ্জা দেবেন না’

রোহিঙ্গা সংকট সমাধানে ইতিবাচক ভূমিকার আশ্বাস দিয়েছে চীন: মির্জা ফখরুল

দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মিরপুর বহলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আওয়ামীলীগের নৈরাজ্যর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কুবিতে গাউসিয়া কমিটির উদ্যোগে ‘কারবালার প্রান্তর’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কিশোরগঞ্জে উন্নত পুষ্টি চর্চা প্রসারে স্বাস্থ্যকর শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিরোজপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

গলাচিপায় খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

গলাচিপায় কৃষি প্রণোদনা বিতরণ ও কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১১

ধর্মপাশা সেলবরষ ইউনিয়নে কৃষক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি আমিন দোজা

১২

কিশোরগঞ্জে বার্ষিক কার্যক্রম মূল্যায়ন ও উন্নয়ন পরিকল্পনা অনুষ্ঠিত

১৩

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে কিশোরগঞ্জে আলোচনা সভা

১৪

মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, কর্মকর্তাদের দেওয়া হবে অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

১৬

জুনের ২৩ দিনেই দেশে এলো ২২৩ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স

১৭

‘হাসপাতালের টয়লেট পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দেওয়া উচিত’— স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তার মন্তব্যে বিতর্ক

১৮

দালিয়ান থেকে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৯

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভেড়ামারায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

২০